• ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

সিজেএফডির নতুন সভাপতি শামীম জাহাঙ্গীর, সম্পাদক তৌহিদ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৬, ২০২৬
সিজেএফডির নতুন সভাপতি শামীম জাহাঙ্গীর, সম্পাদক তৌহিদ

ঢাকাস্থ চট্টগ্রামের সাংবাদিকদের সংগঠন ‘চিটাগাং জার্নালিস্ট ফোরাম-ঢাকার (সিজেএফডি) নতুন কমিটি (২০২৬-২০২৮) গঠন করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে জাস্ট এনার্জি নিউজের সম্পাদক মো. শামীম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক আরটিভির বিশেষ প্রতিনিধি তৌহিদুর রহমান নির্বাচিত হয়েছেন।

শনিবার (৬ জুন) দুপুরে ফকিরাপুলের সন্দ্বিপ ভবনে সিজেএফডির নিজস্ব কার্যালয়ে বিশেষ সাধারণ সভা শেষে ফোরাম সদস্যদের সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি মোর্শেদ নোমান (সরাসরি), যুগ্ম সাধারণ সম্পাদক তারেক সিকদার (বৈশাখী টিভি) অর্থ সম্পাদক তৌহিদুল ইসলাম রানা (ইন্ডিপেন্ডেন্ট টিভি), দপ্তর সম্পাদক শাহরিয়ার হাসান (শাহরিয়ার বাঁধন) (চ্যানেল ওয়ান ) এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক এম এ আহাদ শাহীন (দৈনিক আমার দেশ)।

এছাড়া কার্যনির্বাহী সদস্যরা হলেন- মুজিব মাসুদ (যুগান্তর), জাগরণ চাকমা (ডেইলি স্টার), নঈমুদ্দিন (রাইজিংবিডি), হুমায়ুন কবির (যুগান্তর), কামার উদ্দিন (ফ্রিল্যান্সার), প্রসেনজিত চৌধুরী (দৈনিক জনতা), শিপংকর শীল (টাইমস অব বাংলাদেশ)।

এর আগে সিজেএফডির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিদায়ী কমিটির সভাপতি মুজিব মাসুদ। নতুন কমিটির নাম ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দুই নির্বাচন কমিশনার মাসুমুর রহমান খলিলী ও সাইফ ইসলাম দিলাল।

আলোচনায় অংশ নেন সিনিয়র সাংবাদিক মেসবাহ উদ্দিন জঙ্গি চৌধুরী, মোস্তফা কামাল, মাসুমুর রহমান খলিলী, সাইফ ইসলাম দিলাল, অনুপ দস্তগীর। আরও উপস্থিত ছিলেন শাহেদ সিদ্দিকী , মোমেনা আক্তার পপি, সাইফ উদ্দিন, মুমিন উদ্দিন খালেদ প্রমুখ।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930