• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য শুভ উদ্বোধন বৃহস্পতিবার

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২১, ২০২৬
চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বর্ণাঢ্য শুভ উদ্বোধন বৃহস্পতিবার

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ক্ষুদ্রে ফুটবলদের পদচারণায় নগরীতে শুরু হয়েছে চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬। বৃহস্পতিবার সকালে ১১ টি জেলা দলের (বালক/ বালিকা) অংশগ্রহণে অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মাননীয় মেয়র ডাঃ শাহাদাত হোসেন। বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মোঃ জিয়াউদ্দিন এর সভাপতিত্বে বিভাগীয় ফুটবল পরিচালনা কমিটি, চট্টগ্রাম বিভাগ আয়েজিত টুর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিআইজি, চট্টগ্রাম রেন্জ, বাংলাদেশ পুলিশ মোঃ মনিরুজ্জামান, অতিরিক্ত পুলিশ কমিশনার সিএমপি (ক্রাইম এন্ড অপারেশন) মুহাম্মদ ফয়সাল আহম্মেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিভাগীয় উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ মোঃ নুরুল ইসলাম।

অনুষ্ঠানে অতিথিরা তাদের বক্তব্যে সুস্থ দেহ সুন্দর মন গড়তে লেখাপড়ার পাশাপাশি শরীর ও মনকে সতেজ রাখতে শিক্ষার্থীদের খেলাধুলায় নিয়মিত অংশগ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, একজন খেলোয়াড় তার নৈপুণ্য দিয়ে নিজেকে ও দেশকে বিশ্ব দরবারে পরিচিত করতে পারে।

তিন দিনব্যাপী প্রতিযোগিতার ১ম দিনে বালক ও বালিকা বিভাগে ১ম রাউন্ডের মোট ৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় অংশগ্রহণ করেন : ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, লক্ষীপুর, খাগড়াছড়ি, কক্সবাজার ও ফেনী বালক / বালিকা দল।
আগামীকাল ২২ মে শুক্রবার সকালে ৫ জেলা দলের অংশগ্রহনে অনুষ্ঠিত হবে ২ রাউন্ডের ম্যাচ। এতে অংশগ্রহন করবে চট্টগ্রাম, রাঙ্গামাটি, কুমিল্লা, বান্দরবান ও চাঁদপুর। আগামী ২৩ মে শনিবার সকাল ১০.৩০ মিঃ দুইটি সেমিফাইনাল ও বিকাল ৩.৩০ মিঃ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ফাইনাল ম্যাচ শেষে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভুমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোঃ হেলাল উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম ড. মোহাম্মদ জিয়াউদ্দিন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930