• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সিএমপি’তে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫
সিএমপি’তে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫ খ্রি. তারিখ দুপুর ১২.০০ ঘটিকার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরের সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৩ উপলক্ষ্যে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম মহোদয়।

তিনি অনুষ্ঠানে ১৫ জন এসএসসি ও ০৭ জন এইচএসসি মোট ২২ জন মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্বরুপ নগদ অর্থ, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করেন।

এসময় প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, মেধা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদেরকে আরও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি দেশপ্রেম, সততা ও মানবিক গুণাবলী অর্জনের মাধ্যমে ভবিষ্যতে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) জনাব মোঃ হুমায়ুন কবির; অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার বিপিএম; উপ-পুলিশ কমিশনার (সদর) জনাব মুহাম্মদ ফয়সাল আহম্মেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং কৃতি শিক্ষার্থীদের অভিভাবকগণ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930