• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিটিলাইটস রিয়েল এস্টেট পরিবারের গভীর শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৫
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিটিলাইটস রিয়েল এস্টেট পরিবারের গভীর শোক

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে সিটিলাইটস রিয়েল এস্টেট লিমিটেড।

এক শোকবার্তায় প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ শহীদুল হক এবং সিটিলাইটস পরিবার মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন। শোকবার্তায় বলা হয়, “বাংলাদেশের তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেশ ও জাতির সেবায় বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। তাঁর মৃত্যুতে আমরা গভীরভাবে ব্যথিত।”

সিটিলাইটস রিয়েল এস্টেট-এর পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। প্রতিষ্ঠানের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মরহুমার পরকালীন শান্তি ও জান্নাত কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করেন।

শোকবার্তায় আরও উল্লেখ করা হয়, মহান আল্লাহ যেন তাঁর পরিবার ও শুভাকাঙ্ক্ষীদের এই অপূরণীয় ক্ষতি সইবার ধৈর্য এবং শক্তি দান করেন।