বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে আবাসন খাতের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান আশিয়ান সিটি।
আজ এক শোকবার্তায় আশিয়ান সিটি পরিবারের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। আশিয়ান সিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, বাংলাদেশের রাজনীতি ও সমাজ উন্নয়নে বেগম খালেদা জিয়ার অবদান জাতি শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তিনি ছিলেন দেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ।
শোকবার্তায় আশিয়ান সিটি কর্তৃপক্ষ আরও উল্লেখ করে, “আমরা মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। মহান আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতবাসী করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দান করুন।”
উল্লেখ্য, দীর্ঘদিনের অসুস্থতার পর আজ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাঁর মৃত্যুতে সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।