• ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সাইবার সুরক্ষা আইন সংশোধন: অংশীজনদের মতামত নিতে তথ্য মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ২৮, ২০২৬
সাইবার সুরক্ষা আইন সংশোধন: অংশীজনদের মতামত নিতে তথ্য মন্ত্রণালয়ে গুরুত্বপূর্ণ সভা

‘সাইবার সুরক্ষা (সংশোধন) আইন, ২০২৬’ এর খসড়া পর্যালোচনার নিমিত্ত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অংশীজনের অংশগ্রহণে ২য় কন্সালটেশন সভা আজ ২৮ সেপ্টেম্বর ২০২৬ সোমবার বাংলাদেশ সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি এর সভাপতিত্বে সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, এমপি,তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।