রিপোর্ট: তাজ-রাজীব
বাংলাদেশের সর্ববৃহৎ ডেন্টাল প্রদর্শনী, ষষ্ঠ বার্ষিক বাইডেম ২০২৪- এ বছর ১৬ থেকে ১৮ই ফেব্রুয়ারি রাজধানী ঢাকার বিএসএমএমইউ কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। এই প্রদর্শনীতে বাইডেম ভুক্ত ১১২ টি সদস্য প্রতিষ্ঠানের মধ্য থেকে মোট ৪৯ টি প্রতিষ্ঠান স্টল সমেত অংশ নেয়। যার মধ্যে চায়না এবং পাকিস্তানের কয়েকজন প্রতিনিধিও ছিলেন। প্রায় ২,৫০০ ডেন্টাল সার্জন ৩ দিন ধরেই প্রদর্শনীতে উপস্থিত হন।
উল্লেখ্য, ২০২৩-২০২৫ মেয়াদে বাইডেম এর বর্তমান সভাপতি আব্দুল কাদের কিবরিয়া, যিনি এডভান্সড ইনোভেশন টেক এর সিইও; আর জেনারেল সেক্রেটারি হলেন মো: আখতার হোসেন, যিনি এম এম এম ট্রেড এর কর্ণধার। উভয় প্রতিষ্ঠানই দন্ত সরঞ্জাম নিয়ে কাজ করে, যাদের শোরুম চাঁদ মসজিদ মার্কেট, শাহবাগ, ঢাকায় অবস্থিত।