• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন আরএমপি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে জেডিপিসি

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২০, ২০২৪
সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন আরএমপি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে জেডিপিসি

২৮ তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবারের আসরে সংরক্ষিত মিনি প্যাভিলিয়ন (আরএমপি) ক্যাটাগরিতে শ্রেষ্ঠ পুরস্কার জিতেছে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে (জেডিপিসি) এর প্যাভিলিয়ন।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আহসানুল ইস‌লাম টিটু‌,এমপি জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশকে এ পুরস্কার হস্তান্তর করেন।

জেডিপিসির নির্বাহী পরিচালক বলেন, জেডিপিসির এ অর্জন বহুমুখী পাটপণ্য প্রসারে উদ্যেক্তাদের ব্যাপক উৎসাহ যোগাবে। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব জাহাঙ্গীর কবির নানক, এমপি এবং মন্ত্রণালয়ের সুযোগ্য সচিব জনাব মোঃ আব্দুর রউফ বাণিজ্য মেলায় নান্দনিক প্যাভিলিয়নটি নির্মাণসহ নানা বিষয়ে নির্দেশনা প্রদান করেন। তাদের নির্দেশনা ছাড়া এ অর্জন সম্ভব হতো না বলে তিনি জানান। এছাড়াও মেলাতে অংশগ্রহণকারী উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জেডিপিসির নির্বাহী পরিচালক (যুগ্মসচিব) গোপাল চন্দ্র দাশ।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031