রিপোর্ট: রাজীব-তাজ
বহুল প্রত্যাশিত ষষ্ঠ আন্তর্জাতিক মেরিনটেক বাংলাদেশ এক্সপো ও ডায়লগ ইভেন্ট, যেটি ঢাকার বসুন্ধরাস্থ আইসিসিবি হল-২ এ (২৩-২৫) মে অনুষ্ঠিত হচ্ছে। এই এক্সপোতে স্টল সহ অংশ নিচ্ছে মাজেদা শিপিং লাইন লিমিটেড৷ বিশ্বের শীর্ষ স্থানীয় প্রযুক্তি ভিত্তিক দেশগুলো যেমন- জাপান, কোরিয়া, চায়না থেকে উন্নত মানের হেভী লিফটিং এবং হলেজ বাংলাদেশে আমদানী করে বিভিন্ন বড় প্রজেক্ট বাস্তবায়ন করে। প্রজেক্ট লজিস্টিকস সরবরাহ করা সহ শিপিং এজেন্ট হিসেবে মাজেদা গ্রুপের খ্যাতি ছড়িয়েছে দিকে দিকে। ২০০১ সাল থেকে শিপিং শিল্পে ব্যবসায় আগমণ করে মাজেদা শিপিং লাইন লি:। এখন পর্যন্ত একশর বেশী হেভী লিফটিং এবং হলেজ নারায়ণগঞ্জের মদনপুরে ওয়ারহাউজে রয়েছে। শিপ চার্টারিং, ফ্রেইট ফরওয়ার্ডিং, মেরিন ট্রান্সপোর্ট, কাস্টমস ক্লিয়ারেন্স সহ যাবতীয় কাজ করে কোম্পানীটি। সাইট ইঞ্জিনিয়ার এবং ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ার সহ মোট ৪৫০ জন সুদক্ষ স্টাফ মাজেদা গ্রুপের রয়েছে, যেখানে ঢাকা অফিসেই ৫০ জন কর্মরত। উল্লেখযোগ্য বড় প্রজেক্টের মধ্যে রয়েছে মাতারবাড়ী ও মেট্রোরেল প্রজেক্ট।এবারের মেরিনটেক এক্সপোতে প্রথমবার অংশ নিলেও বিল্ড এক্সপোতে অংশ নেয় মাজেদা শিপিং লাইন লিমিটেড।
শামীম সাজ্জাদ শিমুল (শিপিং ও প্রজেক্ট লজিস্টিক ম্যানেজার), জারজীস আহম্মেদ তানভীর (ডেপুটি ম্যানেজার) এবং এস এম রাশেদুল আলম (সিনিয়র ম্যানেজার, কমার্শিয়াল এবং শিপিং) এবারের এক্সপোতে মাজেদা’র প্রতিনিধিত্ব করছেন। শামীম সাজ্জাদ শিমুল-এর সাথে কথা হয়। তিনি জানান- “দুটি কারণে মাজেদা শিপিং লাইন অনন্য। প্রথমত, বিদেশী ক্লায়েন্টদের সাথে কাজ করলে আন্তর্জাতিক কমপ্লায়েন্স বা মান ধরে রাখতে হয়- যা আমাদের আছে; পাশাপাশি, সেরা কাজ ও যথা সময়ে সেবা দেওয়ার জন্য আমরা বদ্ধ পরিকর। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা হল অত্যাধুনিক ও আন্তর্জাতিক মানের মেশিনারী ও প্রযুক্তি প্রয়োগ করে এই ব্যবসা আরও সম্প্রসারিত করা। দেশে বসেই এক দেশ থেকে আরেক দেশে ব্যবসা সংযোগ করিয়ে দেওয়া ও আমাদের লক্ষ্য উদ্দেশ্য।”
মাজেদা গ্রুপের ঢাকা অফিস- এডিসন প্রাইম, লেভেল-৭, ২৬১/সি, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা। বিস্তারিত জানতে ওয়েবসাইট দ্রষ্টব্য: www.mazedagroup.com