• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

লক্ষ্মীপুরে বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৬, ২০২৫
লক্ষ্মীপুরে বর্ধিত ভ্যাট ও শুল্ক কর প্রত্যাহারের দাবিতে রেস্তোরাঁ মালিক সমিতির মানববন্ধন

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুরঃ

বর্ধিত ১৫% ভ্যাট ও ১০% এসডি প্রত্যাহারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন করেছে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি। বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে সংগঠনটির জেলা শাখার উদ্যোগে প্রায় ঘন্টা ব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি লক্ষ্মীপুরের জেলা সভাপতি জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে 

মানববন্ধনে সেক্রেটারি সাইফুল আলম পারভেজ, সহসভাপতি নারায়ণ ঘোষ, ক্যাশিয়ার স্বপন পোদ্দারসহ জেলার বিভিন্ন রেস্তোরার মালিক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্কের চাপে সংকটে পড়েছে বাংলাদেশের রেস্তোরাঁ ব্যবসা। লক্ষ্মীপুরে রেস্তোরাঁগুলোতে প্রায় সাড়ে তিন হাজার কর্মচারী কাজ করে তাদের সংসার চালায়। বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক বৃদ্ধির প্রভাব রেস্তোরাঁ মালিকদের পাশাপাশি এই পেশায় জড়িত সবার উপরেই পড়বে। এ সময় বক্তারা আরো বলেন, ভোক্তা দিবে ভ্যাট। তাই ভ্যাট আদায়ে সচেতনতা বৃদ্ধি করতে হবে। ভ্যাট ও শুল্ক কর সহনীয় পর্যায়ে রেখে জেলায় অনুমোদনহীন মিনি চাইনিজ ও ভ্রাম্যমান স্ট্রিট ফুড দোকানগুলোকে নিবন্ধনের আওতায় আনারও দাবি জানান বক্তারা।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031