• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬’: প্রিমিয়াম সেবা ও শতভাগ সততার অঙ্গীকার নিয়ে আমিন ট্রাভেলস

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩১, ২০২৬
‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬’: প্রিমিয়াম সেবা ও শতভাগ সততার অঙ্গীকার নিয়ে আমিন ট্রাভেলস


রাজধানীর শেরেবাংলা নগরের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) শুরু হওয়া ৩ দিনব্যাপী ‘হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬’-এ অংশগ্রহণ করেছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় ও স্বনামধন্য হজ-ওমরাহ সেবা সংস্থা আমিন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস। মেলার সমাপনী দিনে (শনিবার , ৩১ আগস্ট) মেলার বিশেষ সাক্ষাৎকার পর্বে প্রতিষ্ঠানের ম্যানেজিং পার্টনার প্রকৌশলী মোহাম্মদ ওবায়দুল হক আমিন ট্রাভেলসের স্টল, প্রিমিয়াম হজ সার্ভিস এবং হাজীদের সার্বিক সেবায় তাদের বিশেষ অফার ও পরিকল্পনার কথা তুলে ধরেন।

​প্রকৌশলী মোহাম্মদ ওবায়দুল হক জানান, ২০০২ সাল থেকে তার বাবার হাত ধরে প্রতিষ্ঠানটির যাত্রা শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে আমিন ট্রাভেলস অত্যন্ত নিষ্ঠার সাথে হাজীদের খেদমতে নিয়োজিত রয়েছে।

মেলা উপলক্ষে আমিন ট্রাভেলসের স্টলে যেকোনো ওমরাহ প্যাকেজ বুকিং দিলে দেওয়া হচ্ছে সর্বোচ্চ ৫,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট।

মেলায় হজের প্যাকেজ বুকিং দেওয়া যাত্রীদের জন্য আনা হয়েছে বিশেষ কমপ্লিমেন্টারি অফার।মদিনা থেকে মক্কা রুটের সাধারণ বাস সার্ভিস প্যাকেজটিকে ফ্রিতে ‘বুলেট ট্রেন’ সার্ভিসে আপগ্রেড করে দেওয়া হচ্ছে। মেলার মাধ্যমে হাজীদের প্রতি বিশেষ সচেতনতামূলক আহ্বান জানিয়ে প্রকৌশলী মোহাম্মদ ওবায়দুল হক বলেন।

মধ্যস্বত্বভোগীদের বা দালালদের ওভার-কমিটমেন্টের ওপর ভরসা না করে সরাসরি অনুমোদিত এজেন্সির মাধ্যমে
সুযোগ-সুবিধা যাচাই-বাছাই করে সেবা নেওয়া উচিত।

নিবন্ধনের সময়েই লিখিত ‘হজ চুক্তি’ সম্পন্ন করতে হবে, যাতে পরবর্তীতে যেকোনো ধরনের প্রতারণা বা হয়রানি এড়িয়ে নিরাপদে হজ পালন নিশ্চিত করা যায়।

যে এজেন্সির কাছ থেকে সেবা নেওয়া হচ্ছে, সেবা না পেলে যেন সরাসরি তাদের বিরুদ্ধে প্রশাসনিক বা আইনি ব্যবস্থা গ্রহণ করা যায়—তাই মাধ্যম এড়িয়ে এজেন্সির সাথেই সরাসরি লেনদেন ও চুক্তি করা জরুরি।

​আমিন ট্রাভেলস আশা প্রকাশ করে, সরাসরি এজেন্সির সাথে যোগাযোগের মাধ্যমে ধর্মীয় এই গুরুত্বপূর্ণ সফরে হাজীরা শতভাগ বিশ্বস্ত ও নিশ্চিন্ত সেবা পাবেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930