• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূত ও উদ্যোক্তাদের বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ ব্রিফিং

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১, ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন দূত ও উদ্যোক্তাদের বৈঠক নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ ব্রিফিং

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গরের সৌজন্য সাক্ষাৎ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বেসরকারি উদ্যোক্তাদের মতবিনিময় সভা সম্পর্কে অবহিত করতে এক অনানুষ্ঠানিক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার (০১ আগস্ট ২০২৬) বিকেল ৩টা ১৫ মিনিটে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ৪ নম্বর গেটে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক খান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930