• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর সাথে সৌজন্যে করেছেন ইউনিসেফের প্রতিনিধিবৃন্দ

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৮, ২০২৪
রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র  এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এর সাথে সৌজন্যে করেছেন ইউনিসেফের প্রতিনিধিবৃন্দ

বুধবার বিকেলে নগর ভবনে মেয়র দপ্তর কক্ষে বাংলাদেশের ইউনিসেফ প্রতিনিধিবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রতিনিধি দলে ছিলেন ইউনিসেফ বাংলাদেশের ডেপুটি রিপ্রেজেন্টিটিভ (প্রোগ্রাম) এমা ব্রিঘাম, ডেপুটি রিপ্রেজেন্টিটিভ (অপারেশন) ফারুক আদ্রিয়ান ডুমুন, ওআইসি ফিল্ড সার্ভিস লরেন্স ওডুমা, রাজশাহী ও রংপুর বিভাগের চীফ তৌফিক আহমেদ। সভায় ইউনিসেফ এর প্রতিনিধিবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানান ও শুভেচ্ছা স্মারক প্রদান করেন রাসিক মেয়র।

সভায় ইউনিসেফ প্রতিনিধি দলটি রাজশাহীতে অফিস চালু এবং ইউনিসেফের চলমান কার্যক্রম বিস্তৃত করার বিষয়ে রাসিক মেয়রের সহযোগিতা কামনা করে। এ সময় রাসিক মেয়র ইউনিসেফ বাংলাদেশকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন এবং রাজশাহী নগরীতে শিশুদের কল্যানে আরো বৃহৎ পরিসরে কাজ করার আহ্বান জানান। নগরীর ২নং ওয়ার্ডের আশ্রয়ন প্রকল্প এলাকায় ইউনিসেফ কর্তৃক স্থাপিত সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প পুরো আশ্রয়ন প্রকল্প এলাকায় বিস্তৃতি করার পরিকল্পনার কথা জানান ইউনিসেফ এর প্রতিনিধিবৃন্দ।