• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজবাড়ীর বেলগাছিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১ জন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৮, ২০২৫
রাজবাড়ীর বেলগাছিতে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেফতার ১ জন

আজ রাত আনুমানিক ২ টায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি টহল দল রাজবাড়ী জেলার বেলগাছি এলাকায় একটি বাড়িতে অভিযান পরিচালনা করে গোলাম কিবরিয়া (বাবলু) নামক এক ব্যক্তিকে একটি ১২ বোর এসবিবিএল বন্দুক ও ১৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত ব্যক্তি প্রায়শই বেলগাছি বাজার এলাকায় জনসম্মুখে অস্ত্র প্রদর্শন করে প্রভাব বিস্তারের চেষ্টা করতেন, যা জনমনে ভীতি সৃষ্টি করত। গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র-গোলাবারুদ রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দেশের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষায় সর্বদা প্রতিজ্ঞাবদ্ধ। অপরাধমূলক কর্মকাণ্ড সংক্রান্ত যেকোনো তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য সকলকে অনুরোধ জানানো যাচ্ছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930