রাজধানীতে আন্তর্জাতিক বাপা ফুডপ্রো মেলায় অংশ নিল বায়োটেক-বায়োসায়েন্স
রাজধানীতে আন্তর্জাতিক বাপা ফুডপ্রো মেলায় অংশ নিল বায়োটেক-বায়োসায়েন্স
নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২৭, ২০২৫
ঢাকার বসুন্ধরার আইসিসিবিতে কনভেনশন হল-৩ নম্বরে অনুষ্ঠেয় “১০ম বাপা ফুডপ্রো ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৫”।ফেব্রুয়ারী ২৫ থেকে ২৭ তারিখ তিন দিনব্যাপী অনুষ্ঠেয় মেলায় বায়োটেক- বায়োসায়েন্স তাদের ষ্টলে নিউট্রিশন ফুড সাপ্লিমেন্ট প্রদর্শন করেছেন।
বায়োটেক-বায়োসায়েন্স বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত নিজস্ব উৎপাদিত নিউট্রিশন ফুড সাপ্লিমেন্ট এই বাপা ফুডপ্রাে মেলায় প্রদর্শন করে। ২০১৬ সাল থেকে দেশের বাজারে পাইকারী এবং খুচরা- উভয় ঘরানায় এই নিউট্রিশন ফুডগুলো বাজারজাত করছে। প্রতিটি পণ্য বিএসটিআই লাইসেন্স প্রাপ্ত এবং বিসিএসআইআর তথা সায়েন্স ল্যাব কর্তৃক পরীক্ষিত।ভ্যানিলা, স্ট্রবেরী, মিল্ক সহ বিভিন্ন ফ্লেভারের সয়া প্রোটিন ব্যালান্স নিউট্রিশন ফুড, যা ১০ গ্রাম প্রোটিন সরবরাহ করতে পারে- ইত্যাদি দুই আকারের কৌটায় (৪০০ গ্রাম, ১০০০ গ্রাম) পাওয়া যায়। গর্ভবতী মা এবং গর্ভ পরবর্তী ১ বছর পর্যন্ত মায়েরা এই নিউট্রিয়েন্ট ফুড অনায়াসে খেতে পারে, ফলে মায়েরা প্রচুর শক্তি পায়। তাছাড়া, ডায়াবেটিস রোগীদের জন্যেও বিশেষ খাদ্য পণ্য রয়েছে। বায়োটেক-বায়োসায়েন্স এর খাদ্য পণ্য তালিকায় আছে- নিউট্রিলিন সিরিজের নিউট্রিলিন মম, গ্রো আপ নিউট্রিশন, ডায়াবেটিক নিউট্রিশন, সয়া প্রোটিন, ব্যালেন্সড নিউট্রিশন, এবং নিউট্রিফল সিরিজের নিউট্রিফল মম, ব্যালেন্সড নিউট্রিশন, ডায়াবেটিক নিউট্রিশন এবং ওবেস্লিম ( এটা ডায়েট নিউট্রিশন বা মিল রিপ্লেসমেন্ট ফুড)। বাচ্চাদের জন্য বিশেষ সিরিয়াল ফুড প্রক্রিয়াধীন আছে, যা গবেষণার পর অতি দ্রুত চলে আসবে। উল্লেখ্য, প্রতিটি পণ্যই চিকিৎসকদের প্রেসক্রাইব করা। বায়োটেক- বায়োসায়েন্স এর ম্যানেজিং ডিরেক্টর হিসেবে আছেন মোহাম্মাদ হানিফ।তিনি চৌকস দক্ষতায় এর কার্যক্রম এগিয়ে নিচ্ছেন।
মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে। তিনদিন ব্যাপী এই মেলায় প্রদর্শনী ছাড়াও কারিগরি সেশন যেখানে দেশ-বিদেশের এই খাতের সাথে যুক্ত বিশেষজ্ঞগণ উপস্থিত থাকবেন। এছাড়াও অংশগ্রহনকারি প্রতিষ্ঠানের সাথে দেশীয় প্রতিষ্ঠানের বিজনেস ম্যাচিং সেশনের ব্যবস্থা থাকবে এই মেলায়। সকল মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় যুক্তরাষ্ট্র, ইন্ডিয়া, চায়না, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া সহ প্রায় ২২টি দেশের দুই শতাধিক প্রতিষ্ঠান নিজেদের পন্য এবং সেবা প্রদর্শন করবেন।
বায়োটেক-বায়োসায়েন্স এর ফ্যাক্টরী সাভারের গেন্ডায় অবস্থিত এবং অফিস-বিক্রয়কেন্দ্র মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, মিরপুর-১, ঢাকায় অবস্থিত। বিস্তারিত জানতে ওয়েবসাইট দ্রষ্টব্য: www.btbs.com.bd