সারাদেশের ন্যায় রংপুরেও পবিত্র ঈদ-উল-ফিতরের নামাজ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ মার্চ ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৮:৩০ ঘটিকায় রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) লাইন্স মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতে নামাজ আদায় করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব মোঃ মজিদ আলী, বিপিএম মহোদয় ও রংপুর মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগন নামাজে অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির অগ্রগতি, আইনশৃঙ্খলার উন্নতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রার্থনা করা হয়।
ঈদ-উল-ফিতরের নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন যা ঈদের আনন্দকে বহু গুণে বৃদ্ধি করে