• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মেডিকেল ট্যুরিজমে নতুন চমক এনেছে সুহা ট্রাভেলস থাইল্যান্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১, ২০২৫
মেডিকেল ট্যুরিজমে নতুন চমক এনেছে সুহা ট্রাভেলস থাইল্যান্ড

রাজীব দে ঢাকাঃ

বাংলাদেশ ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ১৩তম মেলায় সুহা ট্রাভেলস থাইল্যান্ড নিয়ে এসেছে মেডিকেল ট্যুরিজমের নতুন চমক। থাইল্যান্ডের ১৫টি নাম করা হসপিটালের সেবাকে হাতের মুঠোয় নিয়ে এসেছে এই প্রতিষ্ঠানটি। তিন থেকে পাঁচ কার্যদিবসে মেডিকেল ভিসা, বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসসহ নানা ধরনের সুবিধা নিয়ে দর্শনার্থীদের জন্য হাজির হয়েছে সুহা ট্রাভেলস। 

রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শনিবার (১ড নভেম্বর ২০২৫) তিন দিনব্যাপী এ ফেয়ার শুরু হয়েছে। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (টোয়াব) এ মেলার আয়োজন করেছে।মেলায় সুহা ট্রাভেলসের সেলিব্রেটি হলের দ্বিতীয় তলার সুহা ট্রাভেলসের স্টল নাম্বার ৩১,৩২,৪৩,৪৪।
টোয়াব মেলায় শনিবার (১ নভেম্বর ২০২৫)-এ মেলার শেষ দিনে কথা হয় সুহা ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ সোলায়মান এর সাথে তিনি বলেন, ‘অত্যাধুনিক চিকিৎসা সেবার জন্য বিশ্বব্যাপী থাইল্যান্ড খুবই জনপ্রিয়। থাইল্যান্ডের হাসপাতালগুলো বিশ্বমানের চিকিৎসা সেবা দিয়ে থাকে। আমরা চেষ্টা করেছি, ১৫টি নাম করা হসপিটালের তিন শতাধিক ডাক্তার ও বিশেষজ্ঞদের এক ছাতার নিচে নিয়ে আসতে।’   তিনি আরও বলেন, ‘সুহা ট্রাভেলসের মাধ্যমে সবচেয়ে কম সময়ের মধ্যে বিশেষজ্ঞ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট এবং মাত্র তিন থেকে চার কার্যদিবসের মধ্যেই থাইল্যান্ডের মেডিকেল ভিসা করা হয়। শুধু তাই নয়, এয়ার অ্যাম্বুলেন্স, দোভাষী এবং ঔষধ টিকেট ও থাকার ব্যবস্থাও করা হয়।’ ইতোমধ্যে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ব্যাপক সাড়া ফেলেছে সুহা ট্রাভেলস থাইল্যান্ড। এই প্রতিষ্ঠানের সার্ভিসের কারণে বাংলাদেশ, নেপাল ও ভুটানসহ আরও কয়েকটি দেশের মানুষদের কাছে বিশ্বস্ততা অর্জন করেছে।  ব্যাংকক শহরের প্রাণকেন্দ্রে পাঁচ তারকা হোটেল অ্যাম্বাসেডরে সুকুম্ভিত সই-১১তে রয়েছে নিজস্ব ফার্মেসি ও অফিস। থাইল্যান্ডে মেডিকেল ট্যুরিজম কিংবা ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট সম্পর্কিত ব্যাপারে যে কোন সেবা পেতে নিজস্ব হটলাইন রয়েছে প্রতিষ্ঠানটির। +৬৬৯৬৭৮০৪৩৪৭, +৬৬৯৭০৩০৯৭৬২ নম্বরে যে কোন প্রয়োজনে সেবা নেওয়া যায় অথবা ভিজিট করতে পারেন www.suhatrip.com ওয়েবসাইট।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930