• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর শোকবার্তা

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২২, ২০২৫
মাইলস্টোন স্কুল এন্ড কলেজে প্রশিক্ষণ বিমান দূর্ঘটনায় পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন এর শোকবার্তা

গত ২১ জুলাই ২০২৫ খ্রি. দুপুর ১:০৬ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমান উড্ডয়নের কিছু সময় পর রাজধানীর দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এ বেদনাদায়ক ঘটনায় কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকসহ অনেকের মর্মান্তিক মৃত্যু ঘটে। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন হৃদয় বিদারক ঘটনার গভীর শোক ও দুঃখ প্রকাশ এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছে।

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে। একইসাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে।

পুলিশ ব্লাড ব্যাংক, কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল, রাজারবাগ, ঢাকা (মোবাইল নম্বর-০১৩২০০৩৭৩৩৩, ইনচার্জ-০১৯১৪৩৪১২০৭) আহতদের রক্তের প্রয়োজনে সর্বদা প্রস্তুত রয়েছে। এছাড়াও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন নিহতদের পরিবারবর্গ ও আহতদের পাশে থাকার জন্য অঙ্গীকারাবদ্ধ রয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930