আমি নিজে সহ সিলেট সিটি কর্পোরেশনের ৫৬ জন কাউন্সিলর এবং কর্মচারী কর্মকর্তা, দুর্যোগ ব্যবস্থাপনার সাথে জড়িত ইমার্জেন্সি রেসপন্স টিম মাঠে আছে। সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারীদের সব ছুটি বাতিল করা হয়েছে।
সম্মানিত নগরবাসী আসুন সবাই মিলে সাহসিকতার সহিত উদ্ভুত এই পরিস্থিতি মোকাবিলা করি। সিলেট সিটি কর্পোরেশনের দূর্যোগ মোকাবিলার সম্পূর্ণ প্রস্তুতি আছে। আমাদের পর্যাপ্ত শুকনো খাবার ও পানীয়জলের ব্যবস্থা আছে। সংশ্লিষ্ট কাউন্সিলরগণের মাধ্যমে খুব দ্রুত সময়ের মধ্যে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছে যাচ্ছে। আমাদের এই সেবা বন্যা শেষ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।
দুর্যোগ পূর্ণ ওয়ার্ডে আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। যে কোনো প্রয়োজনে ইমার্জেন্সি হটলাইন নাম্বারে (+880 19 5828 4807) ফোন দিন।
আমরা আপনাদের পাশে আছি। ইনশাআল্লাহ সবাই মিলে খুব কম সময়ের মধ্যে এমন সিলেট নগরী গড়ে তুলবো যার মাধ্যমে বন্যা থেকে সিলেটের মানুষ রক্ষা পাবে। আধুনিক সিলেট নগরী বিনির্মাণে কাজ চলমান। যে যে যার যার জায়গা থেকে নিরাপদে থাকুন, সুস্থ থাকুন এবং বিপদগ্রস্ত অসহায় মানুষদের সহযোগীতা করুন। আপনাদের ধন্যবাদ।