র্যাংগস এর ইলেকট্রনিক্স পণ্য বহু বছর ধরে বাংলাদেশে স্বীকৃত এবং জনপ্রিয়। ৫০০০ বর্গফুটের ডুপ্লেক্স স্টাইলের এক ছাদের নীচে সমস্ত ব্র্যান্ডেড পণ্যের দারুণ সমাহার ঢাকার সর্ববৃহৎ মেগা ফ্লাগশীপ আউটলেট হিসেবে পরিগণিত এই র্যাংগস ই-মার্ট, যেটি রাজধানীর গুলশান-২ এ অবস্থিত। ২০০৫ সাল থেকে র্যাংগস ব্র্যান্ড বাংলাদেশে ব্যবসা করছে, তবে ই-মার্ট আদলে এসেছে বিগত কয়েক বছর। বিশ্ব বিখ্যাত সব টেলিভিশন ব্র্যান্ড যেমন- সনি, এলজি, দাইয়ু, র্যাংগস এর হালনাগাদ আধুনিক সব টেলিভিশন সেট, ওয়াশিং মেশিনের মধ্যে রয়েছে এলজি, ক্যালভিনেটর, ওয়ার্লপুল এর আধুনিক প্রযুক্তি সম্পন্ন সব সেট। আবার, বিশ্ব বিখ্যাত রেফ্রিজারেটরের সমস্ত ব্র্যান্ড র্যাংগস ই-মার্টে পাওয়া যায়, যার মধ্যে প্রণিধানযোগ্য স্যামসাং, ওয়ার্লপুল, হিটাচি। অ্যান্ড্রয়েড ফোর-কে এবং গুগল টিভি তো র্যাংগস ই-মার্টে ইতিমধ্যে রয়েছে। উল্লেখ্য, অত্যাধুনিক টেলিভিশন সেটের মধ্যে আছে এলজি ইএস-৩০ যেটা বিশ্ব মার্কেটে খুব অল্প দেশে পাওয়া যায়, ১০০ ইঞ্চি আকারের এই টিভির প্রসেসর উচ্চগতি সম্পন্ন। টিভিতে রয়েছে অ্যান্টি গ্লেয়ারিং প্রযুক্তি, এবং অটো ব্যাক লাইটিং- যেটি প্রতিটি সূক্ষ্ম আলো প্রক্ষেপণের মাধ্যমে ছবি-ভিডিও কে করে তোলে আরো জীবন্ত। এক কথায় টেলিভিশনটি অত্যাধুনিকভাবে সিনেপ্লেক্সের এক অনুভূতি দেয়, যেটি কেবল মাত্র এই র্যাংগস ই-মার্টে পাওয়া যায়। জাপানের বিশ্ববরেণ্য ব্র্যান্ড সনির ক্যামেরা ও ক্যামকোডার এখানে পর্যাপ্ত পাওয়া যায়। এগুলো ছাড়াও অন্যান্য সব লাইফস্টাইল পণ্য, ওভেন, কফি মেকার, আয়রন, হেডফোন, মোবাইল এক্সেসরিজের বাহার এই র্যাংগস ই-মার্ট।
কথা হয় ব্রাঞ্চ ম্যানেজার মীর আমানুল্লাহ’র সাথে, যিনি শুরু থেকেই র্যাংগস এর সাথে জড়িত। তিনি জানান- “এই ফ্ল্যাগশিপ শো-রুমে রয়েছে এক্সপেরিয়েন্স জোন, যেখানে ক্রেতারা পণ্য সম্পর্কে সরাসরি বিস্তর অভিজ্ঞতা লাভ করতে পারবেন।” আমরা যে কোন অনুমোদিত ব্র্যান্ডের পণ্যের লেটেস্ট মডেল বাজারে আসার সাথে সাথে এই ই-মার্টে নিয়ে আসি। দর্শকরাও তাই বিশ্ববাজারের সাথে তাল মিলিয়ে এক মাসের মধ্যে আন্তর্জাতিক পণ্য পেয়ে যায়। স্যামসাং, এলজি, হিটাচি, প্যানাসনিক, হাইসেন্স ও তোশিন এর সমস্ত লাইফস্টাইল পণ্য আমরা এখানে আয়োজন করি।” ই-মার্ট কেন অন্যদের থেকে আলাদা? এর উত্তরে মীর আমানুল্লাহ জানান- “ক্রেতা সেবা ও বিক্রয়ত্তোর সেবায় আমরা সব সময় আন্তরিক। অত্যাধুনিক ও বিলাসবহুল পণ্য বিধায় ক্রেতা শ্রেণীও আমাদের সুনির্দিষ্ট এবং আধুনিকমনা। আবার, ইএমআই কিস্তি সুবিধাও এই ই-মার্টে চালু রয়েছে। মোট কথা, বাংলাদেশের ইলেকট্রনিক্স বাজারে র্যাংগস ই-মার্ট অত্যন্ত সক্রিয় ও স্বতন্ত্র।” ঠিকানা- সিএন/এ, ৩/এ, রোড- ৪৯, গুলশান-২ ঢাকা। বিস্তারিত জানতে ওয়েবসাইট দ্রষ্টব্য- www.rangsindustries.com