• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ১২৭২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১৫,৫০০/- টাকা উদ্ধার, গ্রেফতার-০২

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২৫
বেগমগঞ্জ মডেল থানা পুলিশের অভিযানে ১২৭২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়লব্ধ নগদ ১৫,৫০০/- টাকা উদ্ধার, গ্রেফতার-০২

মাননীয় পুলিশ সুপার জনাব মো: আব্দুল্লাহ্-আল-ফারুক,, নোয়াখালী মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় এবং জনাব আ ন ম ইমরান খান, অতিরিক্ত পুলিশ সুপার, বেগমগঞ্জ সার্কেল ও জনাব লিটন দেওয়ান, অফিসার ইনচার্জ বেগমগঞ্জ মডেল থানা এর সার্বিক তত্ত্বাবধানে বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পুলিশ ফাঁড়ির আইসি জনাব খোকন চন্দ্র ঘোষ এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) জসিম আল মামুন সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২২/০৬/২০২৫খ্রিঃ তারিখ ১৭.০৫ ঘটিকার সময় বেগমগঞ্জ থানাধীন চৌমুহনী পৌরসভার ৭নং ওয়ার্ডস্থ মন্ডল পাড়া একটু ঠাঁই বাড়ির ৪র্থ তলায় অভিযান পরিচালনা করে আসামী ১। মোঃ মোশারফ হোসেন মঞ্জু (৪৫), পিতা-আব্দুল মালেক, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-অনন্তপুর (আমির হাজী বাড়ী), ২। মোঃ মোশারফ হোসেন পারভেজ (২৬), পিতা-আবদুল মালেক, মাতা-বিবি আয়েশা, সাং-অনন্তপুর (ধন গাজী বাড়ী), উভয় ৮নং ওয়ার্ড, ৭নং একলাশপুর ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীদ্বয়কে আটক করেন। এসময় পুলিশ ৪র্থ তলার আটককৃত আসামী মোঃ মোশারফ হোসেন মঞ্জু এর এর বাসা হতে আসামীদ্বয়ের দখলে থাকা ১২৭২ (এক হাজার দুইশত বাহাত্তর) পিচ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের নগদ ১৫,৫০০/- (পনের হাজার পাঁচশত) টাকা উদ্ধারপূর্বক ২২/০৬/২০২৫খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকার সময় জব্দ করেন। আটককৃতদের বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানা ও ছবি:* ১। মোঃ মোশারফ হোসেন মঞ্জু (৪৫), পিতা-আব্দুল মালেক, মাতা-হোসনেয়ারা বেগম, সাং-অনন্তপুর (আমির হাজী বাড়ী), ২। মোঃ মোশারফ হোসেন পারভেজ (২৬), পিতা-আবদুল মালেক, মাতা-বিবি আয়েশা, সাং-অনন্তপুর (ধন গাজী বাড়ী), উভয় ৮নং ওয়ার্ড, ৭নং একলাশপুর ইউপি, থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালী।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930