• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বিটিকেজে ফেয়ার ২০২৬: টেক্সটাইল শিল্পে বৈপ্লবিক ও সাশ্রয়ী তুর্কি প্রযুক্তি আনল ‘আইডিয়াস টেক্সটাইল মেশিনারী’

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩, ২০২৬
বিটিকেজে ফেয়ার ২০২৬: টেক্সটাইল শিল্পে বৈপ্লবিক ও সাশ্রয়ী তুর্কি প্রযুক্তি আনল ‘আইডিয়াস টেক্সটাইল মেশিনারী’

রাজীব দেঃ

রাজধানীর পূর্বাচলে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (ICCB) সম্প্রতি সমাপ্ত বিটিকেজে ফেয়ার-২০২৬ এ টেক্সটাইল খাতের জন্য আধুনিক ও পরিবেশবান্ধব ডাইং প্রযুক্তি প্রদর্শন করেছে দেশের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান আইডিয়াস টেক্সটাইল মেশিনারী। মেলায় প্রতিষ্ঠানটি তাদের অংশীদার তুর্কি ব্র্যান্ডের অত্যাধুনিক ডাইং মেশিনের কার্যকারিতা এবং প্রযুক্তিগত উৎকর্ষতা তুলে ধরে দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

শনিবার (২ মে ২০২৬) মেলার সমাপনী দিনে আইডিয়াস টেক্সটাইল মেশিনারীর ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জিনিয়ার রেজাউল করিম (রেজা) বলেন, “আমরা বাংলাদেশে টেক্সটাইল খাতের জন্য অত্যন্ত স্মার্ট এবং খরচ সাশ্রয়ী প্রযুক্তি নিয়ে এসেছি। আমাদের লক্ষ্য হলো দেশীয় উদ্যোক্তাদের কাছে এমন মেশিন পৌঁছে দেওয়া যা একই সাথে টেকসই এবং উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়ক। এই আধুনিক প্রযুক্তি ব্যবহার করে আমাদের টেক্সটাইল মিলগুলো বিশ্ববাজারে আরও প্রতিযোগিতামূলক হয়ে উঠবে।”

মেলার টেকনিক্যাল সেশনে আইডিয়াস টেক্সটাইল মেশিনারীর সেলস ডিরেক্টর ও তুর্কি বিশেষজ্ঞ মিস্টার হিকমেত (Mr. Hikmet) প্রদর্শিত মেশিনের বিশেষ বৈশিষ্ট্যসমূহ বিস্তারিতভাবে তুলে ধরেন। তিনি জানান, এই মেশিনটি প্রচলিত মেশিনের তুলনায় প্রায় ৪০ শতাংশ জায়গা সাশ্রয়** করে, যা ফ্যাক্টরির ফ্লোর ম্যানেজমেন্টকে অনেক সহজ করে তোলে।

মেশিনটির অন্যতম বিশেষত্ব হলো এতে কোনো আলাদা ‘প্লাইটার’ (Plaiter) ব্যবহার করা হয়নি। নিজস্ব ‘ইনার ফোল্ডিং সিস্টেম’ থাকার কারণে যান্ত্রিক জটিলতা এবং রক্ষণাবেক্ষণ খরচ উল্লেখযোগ্য হারে কমে যায়। এছাড়া স্থায়িত্ব নিশ্চিত করতে মেশিনের মূল বডিতে উচ্চমানের ইউরোপীয় স্টেইনলেস স্টিল ব্যবহার করা হয়েছে। প্রযুক্তিগত উৎকর্ষতা নিশ্চিত করতে এতে বিশ্বখ্যাত এবিবি (ABB) ইনভার্টার, জাপানিজ (SMC) সোলেনয়েড ভালভ** এবং ইতালিয়ান বাটারফ্লাই ভালভ সংযোজন করা হয়েছে।
পরিবেশ রক্ষায় এই মেশিনের ভূমিকা উল্লেখ করে মিস্টার হিকমেত জানান, এটি অত্যন্ত নিম্ন লিকার রেশিওতে (১:৪ অনুপাত) কাজ করতে সক্ষম। যেখানে সাধারণ মেশিনে বিপুল পরিমাণ পানি খরচ হয়, সেখানে এই প্রযুক্তি ব্যবহারের ফলে পানির অপচয় রোধ হবে এবং উৎপাদন খরচ বহুলাংশে কমে আসবে।

আইডিয়াস টেক্সটাইল মেশিনারী বাংলাদেশে আধুনিক তুর্কি প্রযুক্তির মাধ্যমে দেশীয় টেক্সটাইল শিল্পকে বৈশ্বিক মানদণ্ডে আরও এক ধাপ এগিয়ে নিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।