• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাঘাইছড়িতে জুঁই চাকমার জনসংযোগ ও পথসভা

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৬
বাঘাইছড়িতে জুঁই চাকমার জনসংযোগ ও পথসভা

আজ বুধবার ০৪ ফেব্রুয়ারি, ২০২৬ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণতন্ত্র মঞ্চের সমর্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙামাটি-২৯৯ আসনে সংসদ সদস্য প্রতিদ্বন্দ্বী প্রার্থি জুঁই চাকমা নির্বাচনী প্রচারণার ১৪তম দিনে রাঙামাটি বাঘাইছড়ি উপজেলায় নির্বাচনী ইশতেহার বিতরণ, জনসংযোগ এবং পথসভা করেন।
নির্বাচনী প্রচারণার পথসভায় জুঁই চাকমা বলেন,বাঘাইছড়ি উপজেলা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় উপজেলা কিন্তু জেলা সদরের সাথে এই উপজেলার সরাসরি সড়ক পথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা হয়নি।
এটা বাঘাইছড়ি উপজেলা বাসির সাথে বৈষম্য করা হয়েছে, বাঘাইছড়ি উপজেলাতে পূর্ণাঙ্গ একটি হাসপাতাল থাকা অত্যন্ত প্রয়োজন, অতি মুমূর্ষু রোগীকে পরিবহনের জন্য তিনি ওয়াটার এম্বুলেন্স এর প্রতি গুরুত্ব আরোপ করেন তিনি বলেন আমি নির্বাচিত হলে আমি এই বাঘাইছড়ি উপজেলার সাথে সরাসরি রাঙামাটি জেলা সদরের রোগী বহনের জন্য ওয়াটার অ্যাম্বুলেন্স এর ব্যবস্থা করিব।
পথসবায় জুঁই চাকমা বলেন, বাঘাইছড়ি উপজেলার ভোটারগণ তাদের ভোট দিয়ে আমাকে জাতীয় সংসদে পাঠালে আমি বাঘাইছড়ি উপজেলাকে জেলায় উন্নত করনের জন্য কাজ করিব।
তিনি বলেন, এটা আমার নির্বাচনী প্রতিশ্রুতি নয় এটা আমার বাঘাইছড়িবাসীর প্রতি আমার দায়িত্ব ও কর্তব্য।
আমি এই উপজেলায় লেখাপড়া করেছি, এই উপজেলায় আমি বড় হয়েছি, এই উপজেলাবাসীর প্রতি আমার দায় রয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি নির্বাচিত হলে একশ দিনের মধ্যে বাঘাইছড়ি উপজেলার সকল সম্প্রদায়ের মুরুব্বিদের এক সঙ্গে নিয়ে আমি তাদের কথা শুনে এখানে কি-কি ধরনের সমস্যা রয়েছে তা চিহ্নিত করে সমস্যার সমাধানের উদ্যোগ নেব।
আমি আপনাদের সন্তান আমি আপনাদের কাছে আশীর্বাদ চাইবো, আগামী ১২ ই ফেব্রুয়ারি আমাকে কোদাল মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করার দায় দায়িত্ব আপনাদের কাছে থাকলো।
তিনি বলেন, আমি সরাসরি আপনাদের কাছে এসেছি আমি আপনাদের সন্তান আপনাদের প্রতি আমার দাবি আছে।
আশা করি বাঘাইছড়ি উপজেলা বাসি আমার সেই দাবি অবশ্যই পূরণ করিবেন।
আমি আরেকটা কথা বলে যায় বাঘাইছড়ি উপজেলা বাসি আমি যদি এখানে সংসদ সদস্য পদে নির্বাচিত হই আপনাদের সুপরামর্শ নিয়ে আমি সকল উন্নয়ন কার্যক্রম ও আইন প্রণয়নের কাজ পরিচালনা করিব।
জুঁই চাকমা বাঘাইছড়িতে শিল্প অঞ্চল গড়ে তোলার উপরে গুরুতর করেন।
এসময় জুঁই চাকমার নির্বাচন পরিচালনা কমিটর সদস্য সচিব পলাশ চাকমা, সদস্য সাইমুন ইসলাম,অরুনজিতা চাকমা, সাইফুল ইসলাম, নিখিল চাকমা, অভিলাশ চাকমা, সোহাগ চাকমা, জুঁই চাকমার নির্বাচনী মূখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলনসহ এলাকার স্থানীয় জুঁই চাকমার শুভাকাঙ্ক্ষী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।