• ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৫ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর উদ্যোগে কোটা ফেরত, সংরক্ষণ সহ ৭ দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ মিছিল।

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৯, ২০২৪
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর উদ্যোগে কোটা ফেরত, সংরক্ষণ সহ ৭ দফা দাবিতে অবস্থান ও বিক্ষোভ মিছিল।

জাতীয় প্রেসক্লাবের সামনে ৯ ই মার্চ সকাল ১১ টায়

৭ দফা দাবি সমূহ

(১) মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণ করণসহ সকল পদে কোটা ফেরত চাই, দিতে হবে। ঢাকার বাতাসে উচ্চমাত্রা বায়ু দূষণ হচ্ছে পরিবেশ রক্ষার দ্রুত ব্যবস্থা নিতে হবে।

(২) বীর মুক্তিযোদ্ধাদেরকে সাংবিধানিক স্বীকৃতি ও মুক্তিযোদ্ধা পরিবার সুরক্ষা আইন পাশ এবং বীর মুক্তিযোদ্ধাদের শ্রেণী ও মর্যাদা নির্ধারণসহ, স্বল্প সুদে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ঋণ ও সম্মানীভাতা বৃদ্ধি করতে হবে।

(৩) বীর মুক্তিযোদ্ধা সন্তানদের চাকরির অবসরের বয়স ৬১ বছর করতে হবে যা বীর মুক্তিযোদ্ধাদের এখনো ৬১ বৎসর বলবৎ আছে। স্বয়ংক্রিয় ভাবে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের প্রাপ্য অধিকার।

(৪) মানব সেবায় মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের লক্ষ্যে বীর মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের জন্য জাতীয় সংসদে ৫০ (পঞ্চাশ) টি আসন ও জেলা পরিষদ সহ সকল পরিষদে, গভর্ণিং কমিটি ও আইন শৃঙ্খলা রক্ষা কমিটিতে ০২ (দুই) জন করে সদস্য বাধ্যতামূলক সংরক্ষিত

আসন রাখতে হবে। (৫) জামুকা অনুমোদিত, নিবন্ধন প্রক্রিয়া দিন বীর মুক্তিযোদ্ধা সন্তানদের জাতীয় সংগঠন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ, সকল জেলা, মহানগর, উপজেলায় সক্রিয় কমিটি আছে, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ও স্থাপনায় অফিস বরাদ্দের দাবি জানাচ্ছি।

(৬) বাজারে হঠাৎ মূল্য বৃদ্ধির সিন্ডিকেট, ঘুষ, দুর্নীতি মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের বাজার তদারকি ও মুলা নিয়ন্ত্রণ করতে হবে, বিদেশে টাকা পাচার বন্ধে কঠিন আইন করতে হবে।

(৭) বীর মুক্তিযোদ্ধার সন্তানের মৃত্যুর পর তার স্ত্রী অথবা বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনীদের নামে ভাতা চালু রাখতে হবে।

বিক্ষোভ মিছিল কর্মসূচি নেতৃত্ব দিবেন বঙ্গবন্ধু হত্যার অন্যতম প্রতিবাদকারী বীর মুক্তিযোদ্ধা, যুদ্ধকালীন কমান্ডার মরহুম লোকমান হোসেন

এর সন্তান সংগঠনের চেয়ারম্যান মোঃ সোলায়মান মিয়া ও ব্যবস্থাপনায় সংগঠনের মহাসচিব মো: শফিকুল ইসলাম বাবু।