বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জারিফ ফারহান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী জারিফ ফারহান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ
নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৬, ২০২৫
অদ্য ২৬ জুলাই ২০২৫, শনিবার ঢাকার উত্তরায় সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি এর পক্ষ থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী জারিফ ফারহান এর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করা হয়। মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিমান বাহিনী তাঁর পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করে। একইসঙ্গে, পরিবারকে সবধরণের সহায়তা প্রদানে বিমান বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে বলে আশ্বস্ত করা হয়।