• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বরিশাল-৬ আসনে আ. লীগের দলীয় মনোনয়ন জমা দিলেন ইঞ্জিনিয়ার এস. এম মনজুরুল হক মঞ্জু।

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২১, ২০২৩
বরিশাল-৬ আসনে আ. লীগের দলীয় মনোনয়ন জমা দিলেন ইঞ্জিনিয়ার এস. এম মনজুরুল হক মঞ্জু।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের নৌকার মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কমিটির সদস্য ও দেশের প্রাচীন পেশাজীবি প্রতিষ্ঠান ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)’র সম্মানী সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার এস. এম মনজুরুল হক মঞ্জু দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১১টায় হাজারো নেতাকর্মীদের মিছিল নিয়ে ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে বাংলাদেশ আওয়ামী লীগের প্রধান কার্যালয়ে নৌকার মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন।

বাকেরগঞ্জের কাকরধা গ্রামের বাসিন্দা মঞ্জুর বাবা মরহুম শামসুল হক সিকদার ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। আজন্ম আওয়ামী লীগার বাবার পথ ধরে মঞ্জুরুল হক মঞ্জু নিজেও ছাত্রলীগের মাধ্যমে শুরু করেন তার রাজনৈতিক জীবন। ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

পেশায় প্রকৌশলী এই আওয়ামী লীগ নেতা এ পর্যন্ত পালন করেছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি, নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচন মনিটরিং কমিটির সদস্য, প্রকৌশল পরিষদের অন্যতম প্রতিষ্ঠাতা এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির উপ-কমিটির সহ-সম্পাদকের দায়িত্ব। তিনি বাংলাদেশ ইন্সটিটিউিট অব ইঞ্জিনিয়ার্সের যুগ্ম সাধারণ সম্পাদক ও দুইবার ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া বর্তমানে তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য, বাংলাদেশ প্রকৌশল পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক, পেশাজীবী সমন্বয় পরিষদের যুগ্ম মহাসচিব এবং বাংলাদেশ ইন্সটিটিউিট অব ইঞ্জিনিয়ার্সের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

ছাত্রজীবন থেকে শুরু করে বিএনপি-জামায়াত জোট সরকারের বিভিন্ন সময়ে বারবার হামলা নির্যাতনের শিকার হওয়া মঞ্জুরুল হক মঞ্জু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) থেকে দুই বছরের জন্য বহিষ্কার ছিলেন। এছাড়া ছাত্রলীগ নেতা হওয়া হল থেকে হন চিরতরে বহিষ্কার।

দলীয় মনোনয়ন ফরম জমাদান শেষে বরিশাল-৬ আসনে আ. লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার এস. এম মনজুরুল হক মঞ্জু, বুয়েটে ছাত্রলীগের প্রাক্তন শিক্ষার্থীদের ইফতার মাহফিলে যখন সাধারণ শিক্ষার্থীরা বাধা দিয়েছিল তখন আমি বুয়েট ছাত্রলীগের প্রাক্তন সভাপতি হিসেবে অগ্রণী ভূমিকা রেখেছিলাম। তাছাড়া ২০০৮ সালে আওয়ামী লীগ মহাজোটকে আসনটি ছেড়ে দেওয়ার পর টানা তিনবার দখলে চলে যায় জাতীয় পার্টির। এবার বিশ্বাস দল অন্যকোন পার্টির সাথে আসনটি ভাগাভাগি করবে না। ছাত্ররাজনীতি থেকে জড়িত একজন আওয়ামী লীগের নেতার হাতেই নৌকা তুলে দিবেন। তেমন হলে নৌকা পাওয়ার জন্য শতভাগ আশাবাদী।

এসময় উপস্থিত ছিলেন, বরিশালের বাকেরগঞ্জ উপজেলা ও স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগের হাজারো নেতাকর্মী।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31