• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেয়েছে ঢাবি প্রাণিবিদ্যা বিভাগ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২৬, ২০২৫
বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার পেয়েছে ঢাবি প্রাণিবিদ্যা বিভাগ

বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ এবং এ বিষয়ক শিক্ষা ও গবেষণায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠান ক্যাটাগরিতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগ এ বছর জাতীয় পুরস্কার লাভ করেছে। গতকাল ২৫ জুন ২০২৫ বুধবার বাংলাদেশ-চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এ পুরস্কার হস্তান্তর করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগের পক্ষে বিভাগীয় চেয়ারপার্সন অধ্যাপক ড. শেফালী বেগম এই পুরস্কার গ্রহণ করেন।

এসময় অন্যান্যের মধ্যে মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান এনডিসি এবং বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মো. আমীর হোসাইন চৌধুরী উপস্থিত ছিলেন।

বিশ্ব পরিবেশ দিবস ও পরিবেশ মেলা এবং জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৫ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ৪টি ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হয়। ‘বন্যপ্রাণী সংরক্ষণে জাতীয় পুরস্কার-২০২৫’ লাভ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাণিবিদ্যা বিভাগকে ২২ ক্যারেটের ২ ভরি ওজনের স্বর্ণপদক, ১ লক্ষ টাকার চেক ও সনদপত্র দেওয়া হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031