• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কারখানা পরিদর্শন করলেন বিপিএটিসি’র ১১৭তম সিনিয়র স্টাফ কোর্সের শিক্ষণার্থীগণ

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৬, ২০২৫
প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর কারখানা পরিদর্শন করলেন বিপিএটিসি’র ১১৭তম সিনিয়র স্টাফ কোর্সের শিক্ষণার্থীগণ

২৬মে’ ২০২৫ তারিখ রোজ সোমবার সকাল ১০:০০ ঘটিকায় বাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ১১৭তম সিনিয়র স্টাফ কোর্সের শিক্ষণার্থীণরত বাংলাদেশ সরকারের যুগ্মসচিব এবং সমপর্যায়ের একুশ জন শিক্ষণার্থী বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন (বিএসইসি)’র অধীনস্থ প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিঃ (পিআইএল) এর চট্টগ্রামের কারখানা পরিদর্শনে করেন। বিপিএটিসি’র এ কোর্সের পরিচালক জনাব ড.এম. আরিফুর রহমান শিক্ষণার্থীদলের নেতৃত্ব দেন। কোর্সটির একটি গুরত্বপূর্ণ কার্যক্রম হলো সরকারি/বেসরকারি গুরুত্বপূর্ণ প্রকল্প/দপ্তর/স্থাপনা সরোজমিনে পরিদর্শন করা।

এ পরিদর্শনের মূখ্য ‍উদ্দেশ্য হলো প্রগতি ইন্ডাষ্ট্রিজ লিঃ সম্বন্ধে সম্যক ধারণা লাভ, প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম, গৃহীত উদ্ভাবনীসমূহ এবং জাতীয় অর্থনীতিতে প্রতিষ্ঠানের ভূমিকা সম্পর্কে জানা। পরিদর্শনের শুরুতে তাঁরা কারখানার সভাকক্ষে প্রগতির ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ আবুল কালাম আজাদ এসিএস ও উধ্বর্তন কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় মিলিত হোন। এ সময় ব্যবস্থাপনা পরিচালক প্রতিষ্ঠানটির কর্মকান্ড, বিভিন্ন মডেলের গাড়ি, পণ্য বৈচিত্রকরণ, উন্নয়ন-অগ্রগতি ও ভবিষ্যত কর্ম পরিকল্পনার উপর বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। মতবিনিময় সভা শেষে তারাঁ কারখানার গাড়ি সংযোজন কার্যক্রম সরোজমিনে পরিদর্শন করেন। পরিদর্শন শেষে কারখানার প্রাঙ্গনে একটি আম গাছের চারা রোপন করা হয়। বিপিএটিসি’র কোর্স ম্যানেজমেন্ট টিম ও সিনিয়র স্টাফ কোর্সের শিক্ষণার্থীগণ প্রগতির সার্বিক কার্যক্রম পরিদর্শন শেষে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, উর্ধ্বতন কর্মকর্তা, শ্রমিক ও সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930