• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

পরিকল্পনা বিভাগের সাবেক সচিব মামুন আল রশীদ এর মায়ের মৃত্যুতে শিল্পমন্ত্রীর শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৮, ২০২৪

পরিকল্পনা বিভাগের সাবেক সচিব মামুন আল রশীদ এর মাতা ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার শাশুড়ি রাবেয়া খাতুন এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

মন্ত্রী আজ এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, মোসা. রাবেয়া খাতুন আজ সোমবার আনুমানিক ভোর ০৪:০০ টায় রাজধানী ঢাকাস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930