• ১লা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

নবনিযুক্ত বিএসইসির চেয়ারম্যানের সাথে সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৪
নবনিযুক্ত বিএসইসির চেয়ারম্যানের সাথে সিএসইর ব্যবস্থাপনা পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

গত ২২ আগস্ট’২৪ (বৃহস্পতিবার) বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)-এর নবনিযুক্ত চেয়ারম্যান, জনাব খন্দকার রাশেদ মাকসুদের সাথে কমিশন ভবনে চিটাগং স্টক এক্সচেঞ্জ পিএলসি (সিএসই)- এর ব্যবস্থাপনা পরিচালক জনাব এম সাইফুর রহমান মজুমদার, এফসিএ, এফসিএমএ সৌজন্য সাক্ষাৎ করেন।

উক্ত সাক্ষাতে সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সাথে সিএসইর ব্যবস্থাপনা পরিচালক পরিচিত হন এবং সিএসই বোর্ড পুনর্গঠনের ব্যাপারে বিস্তারিত আলোচনা করেন। সে সময় বিএসইসির সম্মানিত কমিশনার জনাব মুঃ মোহসীন চৌধুরী, ড এটিএম তারিকুজ্জামান, সিপিএ এবং সিএসইর শেয়ারহোল্ডার পরিচালক মেজর (অবঃ) এমদাদুল ইসলাম উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930