• ১০ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৭শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশের প্রথম ১,০০১ আউটলেটের মাইলফলকে চেইন শপ ‘স্বপ্ন’

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১০, ২০২৬
দেশের প্রথম ১,০০১ আউটলেটের মাইলফলকে চেইন শপ ‘স্বপ্ন’

আধুনিক রিটেইল খাতে নতুন এক মাইলফলক অর্জন করেছে দেশের বৃহত্তম রিটেইল চেইন শপ ‘স্বপ্ন’। দেশের সুপারশপ খাতে প্রথমবারের মতো ১,০০১টি আউটলেটের মাইলফলক স্পর্শ করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্য দিয়ে বাংলাদেশের সংগঠিত খুচরা বাজারের বিকাশে নতুন একটি অধ্যায় যুক্ত হলো।

গ্রাহকের আস্থা ও ভালোবাসা, কর্মীদের সম্মিলিত প্রচেষ্টা এবং ব্যবসায়িক অংশীদারদের ধারাবাহিক সহযোগিতার ফলে এই অর্জন সম্ভব হয়েছে। দেশের বিভিন্ন প্রান্তের ক্রেতাদের কাছে প্রয়োজনীয় পণ্য ও সেবা আরও সহজলভ্য করে তুলতে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে স্বপ্ন। ১,০০১টি আউটলেটে পৌঁছানোর এই অর্জন সেই ধারাবাহিক অগ্রযাত্রারই প্রতিফলন।
স্বপ্নের এই বিস্তৃতির পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে গ্রাহকদের ধারাবাহিক আস্থা ও ইতিবাচক সাড়া। প্রতিদিনের কেনাকাটায় গ্রাহকদের স্বপ্নকে বেছে নেওয়া এবং প্রতিষ্ঠানটির সেবা ও পণ্যের ওপর আস্থা রাখাই স্বপ্নের দেশব্যাপী সম্প্রসারণের অন্যতম প্রধান চালিকাশক্তি।

শুধু আউটলেটের সংখ্যা বাড়ানো নয়, প্রতিটি নতুন আউটলেটের মাধ্যমে গ্রাহকদের আরও কাছাকাছি পৌঁছানো এবং একটি নির্ভরযোগ্য, আধুনিক ও সুবিধাজনক কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করাই স্বপ্নের মূল লক্ষ্য। এ লক্ষ্যকে সামনে রেখে দেশের বিভিন্ন অঞ্চলে ক্রমাগত সম্প্রসারিত হচ্ছে স্বপ্নের কার্যক্রম।

এ বিষয়ে স্বপ্নের ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির বলেন, “১,০০১টি আউটলেটে পৌঁছানো স্বপ্নের জন্য অত্যন্ত চমৎকার একটি মুহূর্ত। এই অর্জন শুধু আমাদের প্রতিষ্ঠানের নয়, বরং আমাদের সঙ্গে পথচলা প্রতিটি গ্রাহক, কর্মী, কৃষক, সরবরাহকারী ও ব্যবসায়িক অংশীদারের। বিশেষ করে গ্রাহকদের দীর্ঘদিন ধরে অর্জিত আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। তাঁদের এই বিশ্বাসকে আরও দৃঢ় করতে আমরা ভবিষ্যতেও আরও ভালো পণ্য, সেবা ও কেনাকাটার অভিজ্ঞতা নিশ্চিত করতে কাজ করে যাব।”

তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি, আধুনিক রিটেইলের ভবিষ্যৎ শুধু বড় নেটওয়ার্ক তৈরিতে নয়; বরং গ্রাহকের প্রয়োজন বোঝা, মানসম্মত পণ্য নিশ্চিত করা, সরবরাহ ব্যবস্থাকে আরও শক্তিশালী করা এবং আস্থার সম্পর্ককে দীর্ঘস্থায়ী করার মধ্যেই নিহিত।”
দেশে সংগঠিত রিটেইলের বিকাশের সঙ্গে তাল মিলিয়ে স্বপ্ন ভবিষ্যতেও তার নেটওয়ার্ক সম্প্রসারণের পাশাপাশি পণ্যের মান, প্রাপ্যতা, মূল্যসাশ্রয়, সেবা ও গ্রাহকসুবিধা আরও উন্নত করার ওপর গুরুত্ব দেবে। এই মাইলফলকটিকে সামনে রেখে প্রতিষ্ঠানটির লক্ষ্য দেশের আরও বেশি মানুষের কাছে আধুনিক ও আস্থার কেনাকাটার অভিজ্ঞতা পৌঁছে দেওয়া।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031