• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দেশের প্রথম নাইট এক্সপো “মাস্টারকার্ড প্রেজেন্টস ঢাকা নাইট মার্কেট” শুরু হচ্ছে ২৮-৩০শে মার্চ!

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৮, ২০২৪
দেশের প্রথম নাইট এক্সপো “মাস্টারকার্ড প্রেজেন্টস ঢাকা নাইট মার্কেট” শুরু হচ্ছে ২৮-৩০শে মার্চ!

আগামী বৃহস্পতিবার (২৮ই মার্চ) থেকে শুরু হতে যাচ্ছে “মাস্টারকার্ড প্রেজেন্টস ঢাকা নাইট মার্কেট ২০২৪”। বাংলাদেশে প্রথমবারের মত একটা গ্র্যান্ড নাইট এক্সপো আয়োজন করছে “নিবেদিতা কমিউনিটি অর্গানাইজেশন”। রাজধানীর গুলশান-তেজগাঁও লিংক রোডের “আলোকি কনভেনশন হল” এ এই এক্সপো চলবে ২৮ মার্চ থেকে ৩০ মার্চ ২০২৪ দুপুর ২ টা থেকে শুরু করে রাত ৩ টা (সেহরি) পর্যন্ত।

মাস্টারকার্ড এর মূল সহযোগীতায় এই আয়োজনে দেশীয় ও আন্তর্জাতিক ৮০টিরও বেশী ফ্যাশন লাইফস্টাইল ব্রান্ড, ফুড ব্র্যান্ড, কিডস ব্রান্ড যুক্ত হয়েছে। তিনদিনের এই আয়োজনে ব্র্যান্ডগুলো তাদের পণ্য ও সেবার প্রদর্শনী করবে। পাশাপাশি একটা ডেডিকেটেড ফুড কোর্ট থাকবে যেখানে সবাই ইফতার, ডিনার এবং সেহরি করতে পারবে। সাথে বাচ্চাদের জন্য একটা প্লে-জোন থাকবে এবং কিছু আকর্ষণীয় এক্টিভিটিস থাকবে। আয়োজনটি সবার জন্য উন্মুক্ত।

“নিবেদিতা” এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী আনিকা ইসলাম বলেন, “আমরা নারীদের আর্থসামাজিক উন্নয়ন, এডুকেশন, জীবনযাত্রার মানোন্নয়ন নিয়ে কাজ করছি দীর্ঘদিন ধরে। সাথে বিভিন্ন সামাজিক ইভেন্টস এবং এক্সিবিশনের আয়োজন করে যাচ্ছি নারীদের বিজনেস ব্র্যান্ডগুলোকে আলাদাভাবে সবার কাছে তুলে ধরার জন্য। সময়ের এই যাত্রায় আমাদের সাথে যারা যুক্ত তাদের প্রতি অনেক কৃতজ্ঞতা।

এবারও বাংলাদেশে একটি নতুন থিম হিসেবে, ঢাকা নাইট মার্কেট ২০২৪ এর মাধ্যমে আমাদের নারী উদ্যোক্তাদের পণ্যগুলো গ্রাহকদের সামনে হাজির হচ্ছি,আয়োজনটির সহযোগী সকল পার্টনার স্পেশালি আমাদের টাইটেল পার্টনার মাস্টারকার্ড, গোল্ড পার্টনার কেক স্টোরিজ এবং হায়া বাই সানজানা, ফাইনান্স কোম্পানি পার্টনার আইপিডিসি, কিডস জোন পার্টনার বাবুল্যান্ড, বেভারেজ পার্টনার মোজো সহ অন্যান্য সকলের প্রতি আমার কৃতজ্ঞতা।”

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31