• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দুই বিচারকের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ১৯, ২০২৬
দুই বিচারকের মৃত্যুতে আইন উপদেষ্টার শোক


সিলেটের শিশু ধর্ষণ অপরাধ বিরোধী ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) এ কে এম কামাল উদ্দীন এবং চট্টগ্রামের যুগ্ম মহানগর দায়রা জজ মুহম্মদ আব্দুন নূর-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ (রোববার) এক শোকবার্তায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল প্রয়াত দুই বিচারকের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেলা ও দায়রা জজ এ কে এম কামাল উদ্দীন আজ রাতে (১৮ জানুয়ারি) রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিচারক মুহম্মদ আব্দুন নূর গত ১৩ জানুয়ারি রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।