• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

দুই দেশের মেলামেশা অর্থনৈতিক বিশ্ব শক্তি গড়ে তুলবে, বাংলাদেশে পৌঁছে ভিসা সহজ করার বার্তা ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১২, ২০২৬
দুই দেশের মেলামেশা অর্থনৈতিক বিশ্ব শক্তি গড়ে তুলবে, বাংলাদেশে পৌঁছে ভিসা সহজ করার বার্তা ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশে পৌঁছে ভিসা প্রক্রিয়া সহজ ও গতিশীল করার ইতিবাচক বার্তা দিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ শুক্রবার সকালে বেনাপোল-পেট্রাপোল সীমান্ত দিয়ে সড়কপথে বাংলাদেশে প্রবেশ করার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন।

স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশের পর ভারতীয় হাইকমিশনারকে ফুলেল শুভেচ্ছা জানান স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতন কর্মকর্তারা। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে দুই দেশের পারস্পরিক সম্পর্ক এবং বহুল প্রতিক্ষিত ভিসা চালুর বিষয়ে নিজের ভাবনা শেয়ার করেন তিনি।

পর্যটন ভিসা চালুর বিষয়ে দীনেশ ত্রিবেদী বলেন, “আমাদের ১৪০ কোটি জনসংখ্যা আর এখানের ২০ কোটি যোগ করলে হয় ১৬০ কোটি। সুতরাং যা হবে একসঙ্গে হবে। আলাদাভাবে আমি কিছু ভাবছি না।” ভারতের ভিসা নিয়ে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষার কথা পুনর্ব্যক্ত করে তিনি যোগ করেন, “সবসময় আমি বলি একই আকাশ, একই বাতাস, একই যন্ত্র। তাহলে আমরা মিলেমিশে ভিসার যা বললেন, আমার সব মাথায় আছে।”

বাংলাদেশ ও ভারতের অভিন্ন ভৌগোলিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের কথা উল্লেখ করে নতুন হাইকমিশনার আবেগঘন কণ্ঠে বলেন, “দেখুন তো হেঁটে চলে এলাম। মনে হচ্ছে না যে আমি বাংলাদেশে আছি।”
দুই দেশের গণতান্ত্রিক শক্তির ওপর জোর দিয়ে দীনেশ ত্রিবেদী বলেন, “আপনাদের বাংলাদেশের শক্তিশালী গণতন্ত্র আর আমাদের শক্তিশালী গণতন্ত্র—এই দুই গণতন্ত্র মিলে গেলে একটা বিশ্ব শক্তি হয়ে যায়; একটা পুরো অর্থনৈতিক বিশ্ব শক্তি হয়ে যায়। কিন্তু এই মেলামেশাটা দরকার।”

তিনি আরও জানান, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ভিসা সংক্রান্ত প্রক্রিয়া সহজ করতে নিজের দায়িত্ব তিনি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করবেন। তবে এই লক্ষ্য অর্জনে এবং দুই দেশের ইতিবাচক সম্পর্ক বজায় রাখতে সংবাদমাধ্যমের (মিডিয়া) জোরালো সমর্থনের ওপরও গুরুত্বারোপ করেন নতুন হাইকমিশনার।
ঢাকায় দায়িত্ব নেওয়ার পর দীনেশ ত্রিবেদী দুই দেশের বাণিজ্য, পর্যটন ও কূটনৈতিক সম্পর্ককে এক নতুন উচ্চতায় নিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930