• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিটিজি এক্সপো ঢাকা-২০২৪ এ সফলভাবে অংশ নিল তুরস্কের বিখ্যাত নীট ওরমে কোম্পানি

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ৪, ২০২৪
ডিটিজি এক্সপো ঢাকা-২০২৪ এ সফলভাবে অংশ নিল তুরস্কের বিখ্যাত নীট ওরমে কোম্পানি

রিপোর্ট: রাজীব-তাজ

বিটিএমএ আয়োজিত এ বছর ১৮ তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারী প্রদর্শনীতে অংশ নিয়ে তুরস্কের খ্যাতনামা নীট গ্রুপ ক্রেতা-দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করেছে। ১-৪ ফেব্রুয়ারী, ২০২৪ এ ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠেয় এই প্রদর্শনীতে উপস্থিত ছিল তুরস্কের প্রতিনিধি দল। নীট ওরমে বাংলাদেশ লিমিটেড এর স্টলে তারা ক্রেতা দর্শনার্থীদের সাথে মত বিনিময় করেন। উল্লেখ্য, তুরস্কের মাননীয় রাষ্ট্রদূত রামিস সেন এবং তুরস্ক দূতাবাসের কমার্শিয়াল আটাচে জনাব বিলাল বেলায়াত নীট ওরমের সুদৃশ্য স্টলটি মেলার প্রথম দিনে পরিদর্শন করেন এবং বিভিন্ন সম্ভাবনার বিষয়ে আলোকপাত করেন।

প্রকাশ থাকে যে, ২০১৯ সালে বাংলাদেশে নীট এর সরাসরি অফিসের শুভ সূচনা ঘটে। মূলত তুরস্কে তৈরি ফ্লাট নিটিং মেশিন পার্টস এবং জ্যাকার্ড পার্টস ও এক্সেসরিজ এ দেশীয় বাজারে তুলে ধরে নীট ওরমে বাংলাদেশ। ২০ জন স্টাফ নিয়ে এগিয়ে চলা কোম্পানীটি ডিসিসিআই এর সদস্য।
যাত্রা শুরুর পর থেকে উন্নত এবং আধুনিক ধাচের ত্রুটিহীন পার্টস এর ব্যবসা করে আসছে তারা। এবারের মেলাতেও ব্যতিক্রম কিছু পণ্যের উপস্থাপনা ছিল তাদের স্টলে। ১৯৯৫ সালে প্রতিষ্ঠা প্রাপ্ত তুরস্কের নীট ওরমে টেক্সটাইল কোম্পানী ইউরোপীয়ান ইউনিয়ন এর রেগুলেশন মেনে চলে; আইএসও সনদ এবং সুইস টি-এস সনদও তাদের রয়েছে। সর্ববৃহৎ পার্টস উৎপাদনকারী কোম্পানী হিসেবে সারা পৃথিবীর ৭০ টি দেশে তাদের ব্যবসা। নীট এর প্রদত্ত সনদ জগত সীকৃত। তাই ব্রাজিল, পেরু, ইতালী ও পোল্যান্ডে তাদের সনদ সুগৃহীত হয়। জাপান, তুরস্ক, চায়না- এই তিন দেশ নীটিং পার্টসে সেরা৷ তুরস্কের নীট কোম্পানী সেরার তালিকায় আছে। এর পেছনে কারণ হল তাদের ট্রাইকট মেশিন সংক্রান্ত রিসার্চ ডেভেলপমেন্ট সেন্টার অত্যন্ত উন্নত ও গবেষণা নির্ভর। চাহিদা অনুপাতে অর্ডার দেওয়ার ১০ দিনের মধ্যে যে কোন পার্টস ডেলিভারী করা হয়। আমেরিকা মহাদেশে ৩ দিনের মধ্যে পৌছে যায়।

এবার নীট ওরমে টেক্সটাইল নিয়ে কিছু কথার অবতারণা করা যাক। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ইরফান ইউলকুলার তুরস্কের ইস্তাম্বুলের প্রখ্যাত এই কোম্পানীর প্রতিষ্ঠাতা। তার আন্তরিক প্রচেষ্টায় নীট বিশ্ব দরবারে রাজত্ব করে চলেছে। নীট ওরমে বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার হিসেবে আছেন মুজিবুল আলম। নীট ওরমে’র পণ্য তালিকায় আছে- ব্রাশ, ক্যাবল, রোলার, নিডেল বেড পার্টস, নিডেল জ্যাক, ইয়ার্ন, স্টিচ, মোটর, সেন্সর, সেলেনয়েড-ববিন, লুব্রিক্যান্ট কেমিক্যাল, প্লাস্টিক পার্টস, নিডেল বেড ক্লিনার সহ সব প্রকার কারিগরী সমর্থন। তুরস্কে নীট ওরমে প্রদত্ত শিক্ষা সাপোর্ট প্রোগ্রাম, বৃত্তিমূলক প্রোগ্রাম খুব প্রশংসনীয়। সারা পৃথিবীতে নীট থেকে প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষার্থীরা বিভিন্ন চ্যাম্পিয়নশীপ এওয়ার্ড লাভ করে থাকে। আবার, বাংলাদেশ থেকে যারা তুরস্কে হেড কোয়াটারে যাবে, তাদের জন্য প্রাথমিক আবাসন ব্যবস্থা বিনামূল্যে করা হয়। মানবিক যাবতীয় কাজে নীট ওরমে-তুরস্কের উপস্থিতি অত্যন্ত প্রশংসাযোগ্য। নীট ওরমে বাংলাদেশ এর অফিস: বাড়ি ২এ, রোড-২বি, সেক্টর-১১, সোনারগাঁও জনপথ, উত্তরা, ঢাকা। তাদের সম্বন্ধে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে- www.nitorme.com

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031