রিপোর্ট: রাজীব-তাজ
বিটিএমএ আয়োজিত ১৮তম ঢাকা আন্তর্জাতিক টেক্সটাইল ও গার্মেন্টস মেশিনারী প্রদর্শনী-২০২৪ এ অংশ নিয়ে শাহ-শরীফ গ্রুপ ক্রেতা-দর্শনার্থীদের অসাধারণ সাড়া লাভ করেছে। ১-৪ ফেব্রুয়ারী ঢাকার বসুন্ধরার আইসিসিবি এক্সপো জোনে অনুষ্ঠেয় ১৮তম ডিটিজি এক্সপোতে লাইভ মেশিনারীজ প্রদর্শন পূর্বক মেগা হল-৮ এ দেখা যায় তাদের স্টল। ২০০৬ সালে যাত্রা শুরু করে উন্নত জার্মান ব্রান্ডের সব মেশিনারীর ব্যবসা করে আসছে তারা। এবারের মেলাতেও অত্যাধুনিক প্রযুক্তি ও উচ্চগতির মেশিন প্রদর্শন করা হয়। শাহ-শরীফ গ্রুপে রয়েছে শাহ-শরীফ রিসোর্স লিমিটেড, শাহ-শরীফ এক্সেসরিজ এবং ইউরো-টেক্স ইন্টারন্যাশনাল। বোগী, ওয়েলকার, সাইমেট, আইএইচআই, ইকারা, টেকওয়ান, জেকেএস, মেরিপ্লাস্ট, খ্রিস্টোফ লিয়েবার্স, বেল্লাক্যানস সহ বহু মেশিনের পরিবেশক এই শাহ-শরীফ। এর মধ্যে টেক ওয়ান এর মেশিনারী সমূহ পুরোপুরি অটোমেটেড প্রক্রিয়ার। সব মেশিনারীজ ওইকো-টেক্স স্টান্ডার্ড। প্রতি বছর ডিটিজি এক্সপোতে এই গ্রুপ অংশ নিয়ে থাকে।
বাংলাদেশে উক্ত মেশিনারীজ গুলোতে এক বছরের স্টান্ডার্ড আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবা সুবিধা রয়েছে। শাহ-শরীফ গ্রুপে দক্ষ প্রকৌশলী সহ মোট ৬০ জন ষ্টাফ বিভিন্ন সেবা দানে সদা নিয়োজিত। মেশিন ইনষ্টল করা থেকে শুরু করে যাবতীয় কারিগরী সব সমর্থন দেন তারা। বাংলাদেশ অফিস: বাড়ি বি-১০১, রোড-৭, নিউ ডিওএই চএস, মহাখালী, ঢাকা।এয়ারপোর্টের পাশে উত্তরখান এলাকায় তাদের কারখানার অবস্থান। বাংলাদেশে তাদের শীর্ষ ক্রেতা তালিকায় রয়েছে- স্কয়ার গ্রুপ, রিদিশা গ্রুপ, এসকোয়ার গ্রুপ এবং অন্যান্য। কম্প্রেশন সেলস লক্ষ্যমাত্রা পূরণ করায় শাহ-শরীফ গ্রুপ ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড লাভ করেছে।
মো: গিয়াসউদ্দীন সৈকত কোম্পানির এমডি এবং সিইও হিসেবে রয়েছে। তিনি জানান- স্পিনিং এবং টেক্স শিল্পে অত্যাধুনিক প্রযুক্তির সব মেশিনারী নিয়ে শীর্ষ অবস্থান আমরা ধরে রাখতে চাই৷ এজন্য আমাদের গ্রুপের সেরা সব প্রকৌশলী নিয়ে চৌকস দল রয়েছে।”
মার্কেটিং ডাইরেক্টর হিসেবে দায়িত্বে আছেন মো: কামরুজ্জামান। শাহ-শরীফ গ্রুপ নিয়ে বিস্তারিত জানা যাবে ওয়েবসাইটে- www.shahsharif.com