• ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ , ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৯শে জিলহজ, ১৪৪৭ হিজরি
আগুনবেলা

ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৩, ২০২৬
ডিটিএক্স এক্সপো ২০২৬: পরিবেশবান্ধব ও সাশ্রয়ী টেক্সটাইল কেমিক্যাল নিয়ে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে বিএস এন্টারপ্রাইজ ও হাইজুয়া

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) অনুষ্ঠিত তিন দিনব্যাপী ‘ঢাকা ইন্টারন্যাশনাল টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল এক্সপো ২০২৬’ (DTX Expo) এর সমাপনী দিনে অভূতপূর্ব সাড়া পেয়েছে দেশের শীর্ষস্থানীয় টেক্সটাইল কেমিক্যাল সরবরাহকারী প্রতিষ্ঠান বিএস এন্টারপ্রাইজ (BS Enterprise)। মেলার শেষ দিনে দর্শনার্থী, শিল্পোদ্যোক্তা ও টেক্সটাইল বিশেষজ্ঞদের উপচে পড়া ভিড়ে মুখরিত ছিল প্রতিষ্ঠানটির স্টল।

বর্তমান জ্বালানি সংকটের এই সময়ে টেক্সটাইল খাতে বিদ্যুৎ ও স্টিম সাশ্রয় এবং উৎপাদন সময় কমিয়ে আনার লক্ষ্য নিয়ে মেলায় বেশ কিছু যুগান্তকারী ও উদ্ভাবনী কেমিক্যাল প্রদর্শন করেছে বিএস এন্টারপ্রাইজ। নিট ডাইং, ওভেন ডাইং এবং ডেনিম—এই তিন প্রধান সেক্টরের প্রি-ট্রিটমেন্ট, ডাইং এবং আফটার-ট্রিটমেন্ট প্রসেসের জন্য বিশেষায়িত এসব কেমিক্যাল মেলায় আগত সুধীমহলের বিশেষ দৃষ্টি কেড়েছে।

বিএস এন্টারপ্রাইজের সম্মানিত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জনাব নূর মোহাম্মদ খান খোকন শনিবার (১৩ জুন) মেলার সমাপনী দিনে সার্বিক সাফল্য ও প্রতিষ্ঠানের লক্ষ্য তুলে ধরে বলেন, “বর্তমানে বাংলাদেশের টেক্সটাইল সেক্টরে এনার্জি বা জ্বালানি সাশ্রয় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কীভাবে বিদ্যুৎ ও স্টিম সাশ্রয় করতে পারি এবং কম সময়ে ডাইং প্রসেস সম্পন্ন করতে পারি, তা মাথায় রেখেই নতুন নতুন উদ্ভাবনী কেমিক্যাল নিয়ে কাজ করছি।”

তিনি আরও যোগ করেন, “আমাদের বিশেষ পণ্যের মধ্যে রয়েছে ‘লো টেম্পারেচার ডিটারজেন্ট’, যার মাধ্যমে সাধারণ কেমিক্যালের মতো ১০০ ডিগ্রি সেলসিয়াসের পরিবর্তে মাত্র ৭০ থেকে ৮০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় স্কাউরিং করা সম্ভব। এর ফলে একদিকে যেমন বিপুল পরিমাণ স্টিম ও এনার্জি সাশ্রয় হচ্ছে, অন্যদিকে সময়ও অনেক কম লাগছে। এছাড়া আমরা একই বাথে স্কাউরিং ও ডাইং (One Bath Scouring & Dyeing) এর মতো আধুনিক সলিউশনও নিয়ে এসেছি।”

বর্তমানে বাংলাদেশের শীর্ষস্থানীয় এবং স্বনামধন্য টেক্সটাইল জায়ান্ট যেমন—এমএম নিটওয়্যার, ট্রাস্ট নিটওয়্যার এবং স্কয়ার-সহ বহু টপ-লেভেল কাস্টমারদের বিশ্বস্ততার সাথে রাইস কেমিক্যাল (Rice Chemical) সরবরাহ করে আসছে বিএস এন্টারপ্রাইজ। টেক্সটাইল শিল্পের টেকসই উন্নয়নে পরিবেশবান্ধব প্রযুক্তি ও সাশ্রয়ী কেমিক্যাল নিয়ে ভবিষ্যতেও কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশি গ্রাহকদের আন্তরিকতায় মুগ্ধ আন্তর্জাতিক ব্র্যান্ড হাইজুয়া (HI-JOA)

এবারের প্রদর্শনীতে বিএস এন্টারপ্রাইজের লোকাল পার্টনার হিসেবে অংশ নিয়ে দারুণ সাফল্য অর্জন করেছে আন্তর্জাতিক টেক্সটাইল কেমিক্যাল প্রস্তুতকারক ব্র্যান্ড হাইজুয়া (HI-JOA) / Hubei Hi-ciwa new materials co,ltd। মেলাজুড়ে তাদের বুথে ছিল দেশি-বিদেশি বায়ার ও টেক্সটাইল প্রকৌশলীদের সরব উপস্থিতি।

মেলার সমাপনী দিনে হাইজুয়া (HI-ciwa) কেমিক্যালের হেড অব মার্কেটিং ও ওভারসিজ সেলস রিপ্রেজেন্টেটিভ মিস্টার ডিন জি (Mr. Dean ji) বাংলাদেশের বাজার ও মেলা প্রসঙ্গে তাঁর উচ্ছ্বাস প্রকাশ করেন।

সাক্ষাৎকারে মিস্টার ডিন জি বলেন, “ঢাকা টেক্সটাইল এক্সপোতে এটি আমার নবম (৯ম) বারের মতো অংশগ্রহণ। আমাদের কোম্পানি হাইজুয়া বিগত ৯ বছর ধরে ঢাকার এই আন্তর্জাতিক প্রদর্শনীতে নিয়মিত অংশ নিয়ে আসছে। প্রতিবারের মতো এবারও আমাদের বুথে প্রচুর দর্শনার্থী ও অভিজ্ঞ টেক্সটাইল প্রফেশনালরা এসেছেন।”

বাংলাদেশি গ্রাহকদের অভিজ্ঞতা ও আন্তরিকতার উচ্চ প্রশংসা করে তিনি বলেন, “এখানে আগত দর্শনার্থী ও টেক্সটাইল বিশেষজ্ঞরা অত্যন্ত অভিজ্ঞ ও দূরদর্শী। আমি তাঁদের সাথে কাজ করতে অত্যন্ত পছন্দ করি। বাংলাদেশ একটি চমৎকার দেশ এবং আমি বাংলাদেশকে খুবই ভালোবাসি।”

মেলায় হাইজুয়া ব্র্যান্ডের বিশেষ উদ্ভাবন অ্যান্টি-ব্যাক স্টেইনিং এজেন্ট (Anti-back staining agent), অ্যানিওনিক সারফেক্ট্যান্ট (Anionic surfactant) এবং বিভিন্ন সিলিকন সফটনার পেস্ট (Silicone Softener Paste) প্রদর্শন করা হয়। এগুলো সম্পূর্ণ পরিবেশবান্ধব ও ফসফরাস-মুক্ত (Phosphorus-free) উপায়ে ডেনিম ও কটন ফেব্রিকের ফিনিশিং উন্নত করতে এবং মিলগুলোর উৎপাদন খরচ কমাতে কার্যকর ভূমিকা রাখছে।

বাংলাদেশে টেক্সটাইল কেমিক্যালের বাজার সম্প্রসারণ এবং গ্রিন টেকনোলজি ছড়িয়ে দিতে হাইজুয়া ও বিএস এন্টারপ্রাইজের এই যৌথ পথচলা আগামীতে আরও সুদৃঢ় হবে বলে সমাপনী দিনে আশাবাদ ব্যক্ত করা হয়।

June 2026
S S M T W T F
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930