• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

রাজধানীর শেরাটন হোটেলে জুবার পে অ্যাপস উদ্বোধন ও শুভ যাত্রা শুরু করল

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৭, ২০২৪
রাজধানীর শেরাটন হোটেলে জুবার পে অ্যাপস উদ্বোধন ও শুভ যাত্রা শুরু করল

আজ জাতীর পিতার ঐতিহাসিক ৭ই মার্চ এর ভাষণের বাঙালি জাতির স্মৃতিময় একটি দিন।দিনটিকে যথাযথ মর্যাদায় সামনে রেখে বনানীর শেরাটন হোটেলে অর্থকন্ঠ নারী সম্মাননা অ্যাওর্য়াড ২০২৪ আয়োজিত জমকালো অনুষ্ঠানের এক ফাঁকে জুবার পে অ্যাপস এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ও যাত্রা শুরু হল।

প্রবাসীদের রেমিটেন্সের টাকায় দেশের অর্থনীতির চাকা সচল হয়।যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নে বৈদেশিক মুদ্রা গুরুত্বপূর্ণ অবদান রাখে।পৃথিবীর বহুদেশে আজ বাংলাদেশীদের বসবাস।কেউ ব্যক্তিগত বিনিয়োগ কেউ বা আবার সঞ্চয় আবার কেউ বা আত্নীয় পরিজনের প্রয়োজনে নিজ দেশে টাকা পাঠায়।তথ্যপ্রযুক্তির ব্যপক প্রসারে আজ আপনাদের হাতের দোরগোড়ায় এসেছে জুবার পে।সময় সাপেক্ষ ও জটিল এই প্রক্রিয়াটিকে সহজ ও খরচ সাশ্রয়ী করেছে জুবার পে।সুদূর কানাডা থেকে বাংলাদেশের যে কোন অজপাড়া গায়ে আপনজনের হাতে সঠিকভাবে অর্থনৈতিক সাহায্য তুলে দিচ্ছে জুবার পে।

বক্তব্যে এই সময় অ্যাসকেন্ড গ্লোবাল টেকনোলজির ফাউন্ডার এন্ড সিইও কাউসার জামান বলেন এটা নিয়ে আমাদের কথা হচ্ছে যে আপনারা Try করেন এবং আমাদের ফিডব্যাক দেন আপনারা এই প্রোডাক্টটা দিনে দিনে প্রতিদিনে ভাল করবে।যে কোন জিনিসে ইমপ্রুভমেন্ট দরকার হয়।আমাদের প্রোডাক্ট টিম আছে,আমাদের কাস্টমার সাপোর্ট আছে,আমাদের take টিম আছে।ডিজাইন টিম আছে। আমরা সবাই মিলে এই প্রোডাক্টটা তৈরি করেছি।যারা অনেক কষ্ট করে বাংলাদেশে টাকা পাঠায়।যারা কানাডায় অনেক কষ্ট করে টাকা উপার্জন করে সেই কষ্টার্জিত টাকা দেশে পাঠাতে চায়।যাদের টাকার অনেক মূল্য।ঐ টাকা যেন ভালভাবে সিকিউর হয়ে বাংলাদেশে নিরাপদে পৌঁছায়।অনেকে ভাইবোনকে টাকা পাঠাচ্ছেন,মা-বাবাকে পাঠাচ্ছেন,ছেলেমেয়েদের পাঠাচ্ছেন সেইটাই আমাদের দায়িত্ব। সেই টাকাটা যেন ঠিকভাবে পৌঁছে যায় এবং আমরা চাই জুবার পে ব্যবহারের মাধ্যমে পরিবার হিসেবে আমাদের সাথে থাকেন।নিরাপদ খরচ সাশ্রয়ী ও সহজলভ্য অনুসরণ বা করে কানাডার মত দেশে বসবাসকারী অনেকেই বাংলাদেশে এখনো হুন্ডির মাধ্যমে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছে। তবে জুবার পে ব্যবহারের মাধ্যমে এ ধরনের অভ্যাস থেকে সহজে দুরে থাকা সম্ভব বলে মনে করেন তিনি।যারা কানাডা আছে তারা কানাডা থেকে বাংলাদেশে অ্যাপসের মাধ্যমে টাকা পাঠানোর জন্য আমরা যে অ্যাপস তৈরী করেছি তার নাম জুবার পে।সব সেক্টর এনআরবি আলোকিত করে আমরা এই প্রোডাক্টটা করেছি।আমরা বর্তমানে এখন লাঞ্চ করছি কানাডা,পরবতী লাঞ্চ সিঙ্গাপুর এবং ইউকে।আমরা আপনাদের কাছে সহযোগিতা চাচ্ছি।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31