• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার জেলা এবি যুব পার্টির বিজয় র‍্যালি

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৭, ২০২৫
গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তিতে কক্সবাজার জেলা এবি যুব পার্টির বিজয় র‍্যালি


জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তিতে কক্সবাজারে বিজয় র‍্যালি করে এবি যুব পার্টি। ৫ আগস্ট মঙ্গলবার বেলা ৫টায় ঝাউতলা থেকে র‍্যালি শুরু হয়ে লালদিঘির পাড়,পেট্রোল পাম্প,বাজার ঘাটা, বার্মিজ মার্কেট হয়ে শহরের কালুর দোকান পেট্রোল পাম্পে গিয়ে শেষ হয়।

এবি যুব পার্টির জেলা সমন্বয়ক ইকবাল হোসেন খোকা ও নাসির উদ্দিনের নেতৃেত্ব অনুস্টিত বিজয় র‍্যালিতে শ্রমিক পার্টি, ছাত্রপক্ষসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা–কর্মীরাও মিছিল নিয়ে কর্মসূচিতে অংশ নেন।

বিজয় মিছিল শেষে সংক্ষিত সমাবেশে বক্তব্য রাখেন এবি পার্টির জেলা যুগ্ন সদস্য সচিব সরওয়ার সাইদ, যুগ্ন সদস্য সচিব এড. শাহাবুদ্দিন, কক্সবাজার পৌর আহবায়ক রকিফুল ইসলাম ডালিম, জেলার শ্রমিক পার্টির আহবায়ক মো: হাসান, জেলা এবি যুব পার্টির সমন্বয় কমিটির সদস্যফারুক রুবেল, আব্দুল্লাহ আল সিফাত, তাহেরুল ইসলাম ও জেলা ছাত্র পক্ষের আহবায়ক মোশাররফ হোসেন তাজমান, যুগ্ম আহবায়ক মো: শাহিন সহপ্রমুখ।