• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খুলনার দাকোপে ০১ টি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ ০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ১০, ২০২৪
খুলনার দাকোপে ০১ টি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ ০১ জনকে আটক করেছে কোস্ট গার্ড

শনিবার ০৯ নভেম্বর ২০২৪ তারিখ দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, কোস্ট গার্ড পশ্চিম জোন কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে গত ০৮ নভেম্বর ২০২৪ তারিখ শুক্রবার রাত আনুমানিক ১৮০০ ঘটিকায় খুলনা জেলার দাকোপ থানাধীন ঠাকুরবাড়ি খেয়া ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে মোঃ ইসমাইল শেখকে (২৪) ০১ টি দেশীয় ওয়ান শুটার পাইপ গানসহ আটক করা হয়। উক্ত ব্যক্তির বিরুদ্ধে রামপাল থানায় ০২টি মাদক সংক্রান্ত মামলা রয়েছে বলে জানা যায়।

তিনি আরও বলেন, জব্দকৃত দেশীয় ওয়ান শুটার পাইপ গান ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930