• ২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১২ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কিংবদন্তি আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে জাসদের শোক

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১৫, ২০২৪
কিংবদন্তি আইনজীবী গোলাম আরিফ টিপুর মৃত্যুতে জাসদের শোক

জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার, আজ ১৫ মার্চ ২০২৪ শুক্রবার এক শোকবার্তায় দেশের প্রখ্যাত আইনজীবী, মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-এর চীফ প্রসিকিউটর, ভাষা সৈনিক, প্রথম শহিদ মিনার নির্মানের অন্যতম উদ্যোক্তা, ১৯৫৪ সালে ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক, ন্যাপ(মোজাফফর), পরবর্তীতে ন্যাপ(হারুন) এর নেতা, স্বাধীনতাপূর্ব ও স্বাধীনতা-পরবর্তী কালে সকল গণতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনের অন্যতম নেতা, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট ব্যক্তিত্ব এডভোকেট গোলাম আরিফ টিপুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-স্বজনদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। তারা বলেন, জাতির প্রতিটি ক্রান্তিকালে একজন আলোর পথযাত্রী, একজন আলোকবর্তিকা হিসাবে গোলাম আরিফ টিপু যে দুঃসাহসী ভুমিকা পালন করেছেন তা চিরস্মরণীয় হয়ে থাকবে।