• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ওয়েব কোটসের লেনদেন শুরু ১১ টাকায়

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ১১, ২০২৪
ওয়েব কোটসের লেনদেন শুরু ১১ টাকায়

শেয়ারবাজারে এসএমই প্লাটফর্মের তালিকাভুক্ত নতুন কোম্পানি ওয়েব কোটস পিএলসির শেয়ারের লেনদেন সোমবার থেকে শুরু করেছে। এদিন কোম্পানিটির শেয়ারটি ১১ টাকায় লেনদেন শুরু হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ডিএসই, ট্রেডিং কোড “ওয়েবকোটস” এবং কোম্পানি কোড “পেপার ও প্রিন্টিং” সেক্টরের অধীনে ” ৭৯০০১”।

এর আগে কোম্পানিটির কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) আবেদন গ্রহণ শুরু হয় গত ১৩ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে এবং শেষ হয় ১৯ ফেব্রুয়ারি, ২০২৪ তারিখ বিকেল সাড়ে ৪টায়।

এর আগে গত ৫ ডিসেম্বর বিএসইসির ৮৯০তম কমিশন সভায় কোম্পানির কিউআইও অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপিটাল কোম্পানিজ রুলস, ২০২২ অনুযায়ী- ওয়েব কোটস পিএলসি ৫০ লাখ সাধারণ শেয়ার ছেড়ে ৫ কোটি টাকার মূলধন উত্তোলন করবে। প্রতিটি শেয়ার ১০ টাকা মূল্যে কিউআইওর মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের নিকট ইস্যু করা হবে।

কিউআইওর মাধ্যমে উত্তোলিত অর্থ কোম্পানিটি নতুন যন্ত্রপাতি ক্রয়, কার্যকরী মূলধন, ঋণ পরিশোধ ও ইস্যু ব্যবস্থাপনা খাতে ব্যয় করবে।