• ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৯শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“এসো হে বৈশাখ, এসো এসো”- শুভ নববর্ষ। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে সাড়ম্বরে প্রস্তুতি গ্রহণ করে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৫
“এসো হে বৈশাখ, এসো এসো”- শুভ নববর্ষ। বাংলা নববর্ষ ১৪৩২-কে বরণ করে নিতে সাড়ম্বরে প্রস্তুতি গ্রহণ করে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ

সকাল ৮টায় শুরু হয় বর্ণাঢ্য বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা। শোভাযাত্রায় নেতৃত্ব দেন সম্মানিত অধ্যক্ষ মেজর মোহাম্মদ পারভেজ, AEC মহোদয়। অংশগ্রহণ করেন শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও প্রিয় শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি প্রাণবন্ত পরিবেশে ধীরে ধীরে অগ্রসর হয়ে পৌঁছায় ৩৬ ই বেঙ্গল মাঠে, রামু সেনানিবাস কর্তৃক আয়োজিত বৈশাখী মেলার প্রাঙ্গণে।

বৈশাখী মেলার শুভ উদ্বোধন ঘোষণা করেন সম্মানিত জেনারেল অফিসার কমান্ডিং, ১০ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম, ndu, psc, phd মহোদয়। এরপরে শুরু হয় এক মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শহীদ লেফটেন্যান্ট তানজিম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের একদল শিক্ষার্থী প্রাণবন্ত পরিবেশনা উপস্থাপন করে।

নতুন বছর ,নতুন আশার নতুন আলো জ্বালিয়ে দেবে—এই কামনায় দিনটি ছিল আনন্দ, ঐতিহ্য ও সংস্কৃতির এক অপূর্ব মিলনমেলা।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031