• ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৪ঠা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এবি পার্টি নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সংগঠক সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৯, ২০২৫
এবি পার্টি নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে সংগঠক সভা অনুষ্ঠিত

আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) দিনাজপুর নবাবগঞ্জ উপজেলা শাখার উদ্দ্যেগে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শাখার সংগ্রামী আহবায়ক জনাব আনোয়ার হোসেন এর সভাপতিত্বে ও উপজেলা যুগ্ম সম্পাদক সাইদুর রহমান সুমন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আহবাহক ও কেন্দ্রীয় ধর্ম বিষয়ক সম্পাদক জননেতা অধ্যক্ষ জনাব শাহিদুল ইসলাম ,তিনি বলেন-
এবি পার্টির নেতারা সর্বদা সততা, নৈতিকতা ও স্বচ্ছতার ভিত্তিতে রাজনীতি পরিচালনা করে আসছেন। আমাদের কোনো নেতা দুর্নীতি, অনিয়ম বা অন্যায় কর্মকাণ্ডে জড়িত নন। আমরা বিশ্বাস করি, রাজনীতি মানুষের কল্যাণে কাজ করার একমাত্র মহৎ মাধ্যম। তাই এবি পার্টির প্রতিটি পদক্ষেপই জনগণের আস্থা, নিরাপত্তা ও উন্নয়নের লক্ষ্যে নিবেদিত।
বিশেষ অতিথি ভাষনে নব নির্বাচিত ভারপ্রাপ্ত সদস্য সচিব জনাব শাহিনুর রহমান বলেন –
আমরা বিশ্বাস করি, রাজনীতি হলো মানুষের সেবা করার নাম। তাই দিনাজপুর থেকে আমরা দেখিয়ে দিতে চাই যে সততা দিয়েও জনআস্থা অর্জন করা যায়, কল্যাণ দিয়েই রাজনীতি শক্তিশালী করা যায়।
দিনাজপুর হবে এবি পার্টির দুর্গ — ইনশাআল্লাহ। এখান থেকেই শুরু হবে নতুন বাংলাদেশের পথচলা, ন্যায্য অধিকার ও কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার সংগ্রাম।”

সভায় আরও উপস্থিত ছিলেন জেলা এবি যুব পার্টির জেলা সদস্য সচিব জনাব হাদিসুর রহমান, বিরামপুর উপজেলা যুগ্ম আহবাহক জনাব মজিবুর রহমান,জেলা ছাএ পক্ষ আহবায়ক এরশাদ হোসেন নবাবগঞ্জ উপজেলা যুব পার্টি সদস্য সচিব বেলাল হোসেন যুগ্ন সম্পাদক আলমগীর হোসেন সাংগঠনিক সম্পাদক নিরন্জন কিসকু, বিরামপুর উপজেলা যুব পার্টির সদস্য সচিব সামিউল ইসলাম, শ্রমিক পার্টির আকবর আলী মহিলা নেএী জাবেদা বেগম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930