• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

এপেক্স এনেছে জুতার নিত্য নতুন কালেকশন ‘ছিঁড়বে না’

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ১৫, ২০২৪
এপেক্স এনেছে জুতার নিত্য নতুন কালেকশন ‘ছিঁড়বে না’

‘ফাঁটবে না’‘ছিঁড়বে না’ কালেকশনের উন্নত বৈশিষ্ট্য হচ্ছে এই জুতাগুলো খুব টেকসই, দীর্ঘস্থায়ী, পানি প্রতিরোধী এবং খুব সহজেই পরিষ্কার করা যায়।

অত্যাধুনিক দেশীয় ব্র্যান্ড এপেক্স এনেছে ‘আধুনিক’ ডিজাইনের জুতার নতুন কালেকশন।
মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে এপেক্স জানিয়েছে, এক বছরের গ্যারান্টি সুবিধা দিয়ে নতুন কালকেশনের নাম দেওয়া হয়েছে ‘ছিঁড়বে না’।
এই কালেকশনের বৈশিষ্ট্য হচ্ছে- জুতাগুলো টেকসই, দীর্ঘস্থায়ী, পানি প্রতিরোধী এবং সহজেই পরিষ্কার করা যায়।
“ক্লাসে কিংবা প্রেজেন্টেশনে, চাকরি কিংবা ব্যবসার কাজে প্রতিদিনের দৌড়ঝাঁপের কঠিন যাত্রায় টেকসই ও নির্ভরযোগ্য সঙ্গী হতে পারে ছিঁড়বে না জুতা,” বলছে এপেক্স।
এছাড়া এই প্রতিষ্ঠানটির ভাষ্য হল, উন্নত উপাদান এবং অত্যাধুনিক প্রযুক্তিতে তৈরি হওয়ায় ‘ছিঁড়বে না’ কালেকশনের প্রতিটি জুতা দিনের পর দিন নিশ্চিন্তে ব্যবহার করা যাবে।
দারুণ পানি প্রতিরোধী হওয়ায় রোদ-ঝড়-বৃষ্টি-কাদা সব পরিস্থিতিতে নিশ্চিন্ত করবে বাধাহীন পথচলা। এছাড়াও সহজেই পরিষ্কার করা যায় বলে জুতা থাকবে একদম নতুনের মতো।”

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31