• ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দিচ্ছে ইউএস-বাংলার কর্মীরা

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৪
একদিনের বেতনের অর্থ বন্যার্তদের দিচ্ছে ইউএস-বাংলার কর্মীরা

দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান বন্যায় সর্বস্তরের জনগনের সাথে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারী বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স বন্যার্তদের পাশে থাকার ঘোষণা দিয়েছে। ইউএস-বাংলার পাইলট, ইঞ্জিনিয়ার, কেবিন ক্রুসহ সকল কর্মকর্তা-কর্মচারী আগস্ট মাসের বেতনের একদিনের সমপরিমান অর্থ বন্যার্তদের জন্য দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।

যেকোনো প্রাকৃতিক বিপর্যয়কালীন সময়ে ইউএস-বাংলা পূর্বের ন্যায় এবারও দেশের জনগনের পাশে থাকতে দৃঢ় প্রতিজ্ঞ। এখানে উল্লেখ্য ইউএস-বাংলা এয়ারলাইন্সে তিন হাজারের অধিক দেশী-বিদেশী কর্মকর্তা কর্মচারী রয়েছেন।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31