অদ্য ০৪ জুন ২০২৬ খ্রি. সিলেট রেঞ্জের সম্মানিত ডিআইজি ড. মোঃ জিললুর রহমান আরআরএফ, সিলেট পরিদর্শন করেন। এসময় আরআরএফ, সিলেট এর পক্ষ থেকে সম্মানিত ডিআইজি মহোদয়কে ফুলেল শুভেচ্ছা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরবর্তীতে তিনি আরআরএফ, সিলেট কর্তৃক আয়োজিত বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করে পেশাদারিত্ব, সততা, শৃঙ্খলা ও জনবান্ধব পুলিশিং নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন ও কৃতিত্বপূর্ণ অবদানের জন্য বিভিন্ন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেন।