• ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আইসিএসবি কর্তৃক ‘আয়কর আইন- ২০২৩ অনুসারে কোম্পানি ও ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন ফাইলিং’ বিষয়ক প্রশিক্ষণ আয়োজিত

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ২৬, ২০২৪
আইসিএসবি কর্তৃক ‘আয়কর আইন- ২০২৩ অনুসারে কোম্পানি ও ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন ফাইলিং’ বিষয়ক প্রশিক্ষণ আয়োজিত

ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারীজ অব বাংলাদেশ (আইসিএসবি) ২৪ আগস্ট ২০২৪ গুলশানে অবস্থিত হোটেল বেঙ্গল ক্যানারি পার্ক-এ “আয়কর আইন- ২০২৩ অনুসারে কোম্পানি ও ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন ফাইলিং” বিষয়ক একটি প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে।

আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রশিক্ষণ সমন্বয়কারী জনাব এম নুরুল আলম এফসিএস সকল অংশগ্রহণকারীদের স্বাগত জানান, রিসোর্স পার্সনদের সাথে পরিচয় করিয়ে দেন এবং প্রশিক্ষণের উদ্দেশ্য তুলে ধরেন। তিনি বলেন যে, আইসিএসবি-এর এই উদ্যোগ অবশ্যই অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধি করবে এবং তাদের জ্ঞানকে প্রয়োজনের সাথে সঙ্গতিপূর্ণ রাখতে সহায়তা করবে। তিনি জানান, আগামী দিনেও দেশের কোম্পানি সচিব ও কর্পোরেট নির্বাহীদের পেশাগত মানোন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত থাকবে।

দিনব্যাপী আয়োজিত প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন জনাব অপূর্ব কান্তি দাস, সাবেক সদস্য কের আপীল ও অব্যাহতি), জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর); জনাব ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মামুন, মহাপরিচালক, বিসিএস (কর) একাডেমি; জনাব সারওয়ার হোসেন খান, উপ-পরিচালক, ট্যাক্স অ্যান্ড ফিসকাল কমপ্লায়েন্স, বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেড এবং জনাব দীপঙ্কর দত্ত এসিএস, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও), ইউনিভার্সাল মেডিকেল কলেজ ও হাসপাতাল লিমিটেড।

প্রশিক্ষণের সময়, রিসোর্স পার্সনগণ আয়কর আইন- ২০২৩ অনুযায়ী কোম্পানি ও ব্যক্তি পর্যায়ে আয়কর রিটার্ন ফাইলিং এর বিশেষ আলোচ্য বিষয়সমূহ তুলে ধরেন এবং বিস্তারিত আলোচনা করেন।

বিভিন্ন সরকারী সংস্থা, কর্পোরেট হাউস থেকে উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারী প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নেন। প্রশিক্ষণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন জনাব এ.কে.এম. মুশফিকুর রহমান এফসিএস, ভাইস প্রেসিডেন্ট এবং জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম ভূঁইয়া এফসিএস, কাউন্সিল সদস্য। ইনস্টিটিউটের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করেন আইসিএসবি-এর সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাকির হোসেন। পরিশেষে, আইসিএসবি-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাব এম নুরুল আলম এফসিএস অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন।মোঃ জাকির হোসেন সচিব ও প্রধান নির্বাহী কর্মকর্তা।

October 2026
S S M T W T F
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31