• ১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আইটিইটি-এর ইফতার মাহফিল: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ৪, ২০২৬
আইটিইটি-এর ইফতার মাহফিল: দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত

রাজীব দে ঢাকা:

রাজধানীর আর্মি গলফ ক্লাবে গতকাল ৪ মার্চ, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হলো দি ইনস্টিটিউট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজিস্ট (আইটিইটি)-এর বর্ণাঢ্য ইফতার মাহফিল। প্রতি বছরের ধারাবাহিকতায় আয়োজিত এই মাহফিলে দেশের প্রায় ৫০০০-এর অধিক টেক্সটাইল ইঞ্জিনিয়ার ও সংশ্লিষ্ট পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম রিজু এবং বিকেএমইএ-এর প্রেসিডেন্ট জনাব হাতেম। অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিনের উপস্থিত থাকার কথা থাকলেও, তীব্র যানজটের কারণে তিনি অনুষ্ঠানে আসতে পারেননি।

ইফতার মাহফিল শেষে আইটিইটি-এর সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনায়েত হোসেন গণমাধ্যমকে জানান, সংগঠনের পক্ষ থেকে দেশের নতুন সরকার এবং তারেক রহমানের নেতৃত্বে দেশের সার্বিক সমৃদ্ধি ও সুন্দর রাষ্ট্র পরিচালনার জন্য আল্লাহর কাছে বিশেষ প্রার্থনা করা হয়েছে। পাশাপাশি, সাবেক তিনবারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।

একই সাথে, স্বাধীনতা যুদ্ধে শহীদ ও আহতদের পাশাপাশি ২০২৪ সালের গণআন্দোলনে নিহত ও আহতদের আত্মার শান্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। সবশেষে, সফল এই আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান আইটিইটি কর্তৃপক্ষ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930