• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কুলাউড়ায় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় পুলিশ স্বামী-স্ত্রীকে ফুল দিয়ে বরণ করেছেন

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২৮, ২০২০
কুলাউড়ায় মাদক ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসায় পুলিশ স্বামী-স্ত্রীকে ফুল দিয়ে বরণ করেছেন

নিজস্ব প্রতিবেদক :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মাদক ব্যবসায়ী কয়েস আহমদ ও তাঁর স্ত্রী রায়না আক্তার এ দুই জন চিহ্নিত মাদক ব্যবসায়ীর মধ্যে খুব পরিচিত ছিল। প্রশাসন থেকে শুরু করে এলাকার প্রতিটি শ্রেণীর মানুষই তাদের মাদক ব্যবসায়ী হিসাবে চিনতেন। ইয়াবা, গাঁজাসহ নানান মাদক বিক্রি করতেন তাঁরা। দীর্ঘদিন পর মাদক বিক্রির পাঠ চুকিয়ে এবার অন্ধকার পথ ছেড়ে আলোর পথে যাওয়ার জন্য পুলিশের হয়রানি থেকে বাচার জন্য কুলাউড়া উপজেলা যুবলীগের সাংঠনিক সম্পাদক রুহুল আমীনের কাছে আসেন পরে তিনি ওসি সাহেবকে ফোন দিয়ে তাদেরকে থানায় নিয়ে যান। কুলাউড়া থানায় এসে আত্মসমর্পণ করেন উপজেলার কৌলা এলাকার এই দুই স্বামী-স্ত্রী।

স্বাভাবিক জীবন তথা আলোর পথে ফিরতে ২৭ অক্টোবর মঙ্গলবার রাতে কুলাউড়া থানায় এসে আত্মসমর্পণ করেন স্বামী-স্ত্রী। থানা পুলিশের পক্ষ থেকে তাদেরকে ফুল দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য শুভেচ্ছা জানানো হয়।

স্বাভাবিক জীবনে ফিরে আসা কয়েস ও তাঁর স্ত্রী রায়না প্রতিবেদককে জানান, ‘আমরা এখন পরিবার পরিজন নিয়ে সুস্থভাবে বাঁচতে চাই। অন্ধকার পথ খুবই খারাপ এখন আমরা বুঝতে পারছি। তাই আমরা প্রশাসনের কাছে অঙ্গীকার নামা দিয়ে এই পথ থেকে বিদায় নিয়েছি।’

এ বিষয়ে কুলাউড়া থানার ওসি ইয়ারদৌস হাসান এ প্রতিবেদককে বলেন, কেউ যদি মাদক ছেড়ে ভালো হতে চায় তাহলে তাদের জীবনমান উন্নয়নের জন্য প্রশাসন সর্বাধিক সহযোগিতা করবে। স্বাভাবিক জীবনে ফিরে আসা এই দুই স্বামী-স্ত্রী কয়েস ও রায়নাকে পুলিশ সবসময় সহযোগিতা করবে বলে ওসি জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930